ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস উইন্ডোজ ১০ ও ১১-এর জন্য জেমিনি অ্যাপ আনল গুগল ইমরানের মুক্তির দাবিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের গণতন্ত্র রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি জুলাইয়ে মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরসহ সাত জনের মৃত্যুদণ্ডের রায় মাথার চুল ফেলে যা বললেন ক্যনসার আক্রান্ত সামিয়া আফরিন সার ডিলারদের কমিশন বাড়ছে, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন

বাংলা একাডেমি জসীম উদ্দিন সাহিত্য পুরস্কার দেবেন ঘোষণা দিয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮
  • ৪৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলা একাডেমি ‘জসীম উদ্দিন সাহিত্য পুরস্কার’ প্রবর্তনের ঘোষণা দিয়েছে। পুরস্কারের মূল্যমান ৫ লাখ টাকা। আজ বিকেলে একাডেমির সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান, সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, একুশে গ্রন্থমেলা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ প্রমুখ বক্তব্য দেন।

মহাপরিচালক বলেন, দ্বিবার্ষিক এ পুরস্কারটি ষাটোর্ধ্ব জীবিত লেখক বা মনীষীকে দেওয়া হবে। বিশেষ সাহিত্য বা সাহিত্যে সামগ্রিক অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হবে।

শামসুজ্জামান খান বলেন, ‘জসীম উদ্দিন সাহিত্য পুরস্কার’ শিরোনামে দুই বছর অন্তর প্রতি মার্চ মাসে এ পুরস্কার প্রদান করা হবে। বাংলা একাডেমির সাধারণ সভায় পুরস্কার প্রদানের এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

শামসুজ্জামান খান আরো বলেন, চলতি বছর থেকেই ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ এর অর্থমূল্য দ্বিগুণ করা হয়েছে। এ বছর থেকে এ পুরস্কার অর্জনকারী প্রত্যেককে ২ লাখ টাকা করে প্রদান করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ

বাংলা একাডেমি জসীম উদ্দিন সাহিত্য পুরস্কার দেবেন ঘোষণা দিয়েছে

আপডেট টাইম : ০৫:২১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮