ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অনুসন্ধানে দুদক আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের দেওয়া হচ্ছে সর্বাধুনিক অস্ত্র: ট্রাম্প কাল থেকে কারখানায় চাহিদানুযায়ী মিলবে গ্যাস-বিদ্যুৎ, ব্যবসায়ীদের আশ্বাস প্রধানমন্ত্রীর ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত রাজধানীর আবাসিক হোটেল নিয়ে ডিএমপি কমিশনারের নির্দেশনা ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক প্রত্যাশা করে বাংলাদেশ: স্পিকার নতুন সরকারের প্রথম সচিব সভা মঙ্গলবার, যা থাকছে আলোচ্যসূচিতে গ্রেট ওয়াল আল্ট্রা-ট্রেইল রেসে বাংলাদেশের পতাকা ওড়ালেন ইমামুর রহমান ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ ৭ ধাপে ইউপি নির্বাচন, ৮০ উপজেলায় ভোট শুরু ১২ নভেম্বর

হাওরের মানুষের ‘জনতার ডাক্তার’ প্রফেসর শাহীন রেজা চৌধুরীর জন্মদিন আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ১১৮ বার

Oplus_16908288

কিশোরগঞ্জের মিঠামইন হাওরাঞ্চলের কৃতি সন্তান, মানবতার সেবায় নিবেদিত ‘জনতার ডাক্তার’ হিসেবে পরিচিত প্রফেসর শাহীন রেজা চৌধুরীর জন্মদিন আজ। ১৯৬৮ সালে জন্ম নেওয়া এই মানবিক চিকিৎসক জীবনের আরও একটি বছর অতিক্রম করে পা রাখলেন নতুন অধ্যায়ে।

হাওরাঞ্চলের সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসায় সিক্ত এই গুণী চিকিৎসক বর্তমানে ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন করছেন। পেশাগত ব্যস্ততার মাঝেও তিনি ভুলে যাননি নিজের শিকড়—কিশোরগঞ্জের হাওরের মানুষকে। তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।

বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করে তিনি ইতোমধ্যে অর্জন করেছেন বিরল সম্মান। ঢাকার ধানমন্ডিতে স্থাপন করেছেন একটি চেম্বার, যেখানে কিশোরগঞ্জসহ হাওরাঞ্চলের মানুষ বিনামূল্যে চোখের চিকিৎসা গ্রহণের সুযোগ পাচ্ছেন। শুধু তাই নয়, বিনামূল্যে চোখের অপারেশন নিশ্চিত করতে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস)’—যার অধীনে একটি মোহাম্মদপুরে হাসপাতালও গড়ে তোলা হয়েছে।

মানবিক এই উদ্যোগের কারণে স্থানীয়দের কাছে তিনি পরিচিত ‘মানবতার ডাক্তার’ হিসেবে। চিকিৎসাসেবার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন তিনি প্রতিনিয়ত।
জন্মদিন উপলক্ষে প্রফেসর শাহীন রেজা চৌধুরী মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আরও একটি বছর জীবন থেকে চলে গেল।

আল্লাহ মহান, তুমি আমাকে সুস্থ-সবল জীবন দিয়েছ। মানুষের জন্য কাজ করার তৌফিক দিও।”

তার জন্মদিনে কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। মানবতার সেবায় তার এই পথচলা আরও দীর্ঘ ও সফল হোক—এমনটাই প্রত্যাশা সবার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

অনুসন্ধানে দুদক আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

হাওরের মানুষের ‘জনতার ডাক্তার’ প্রফেসর শাহীন রেজা চৌধুরীর জন্মদিন আজ

আপডেট টাইম : ০১:৩৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬