ঢাকা ১১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৩ বার

বর্তমান সরকারের উদ্যোগ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় দেশে সৌরবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। সরকারি প্রণোদনা, সৌর সরঞ্জাম আমদানিতে কর ও শুল্ক ছাড় এবং নীতিগত উদ্যোগের ফলে দেশে সৌরবিদ্যুতের ব্যবহার ক্রমেই বাড়ছে। আগামী গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই জাতীয় গ্রিডে তিন থেকে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

বিদ্যুৎ বিভাগের তথ্য মতে, প্রতিদিনই এখন কমপক্ষে ১৫ থেকে ২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে এই লক্ষ্য অর্জন করে আগামী গ্রীষ্মে আরও বেশি সৌরবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। এরই মধ্যে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি স্থাপনা ও শিল্পকারখানাগুলোয় সোলার প্যানেল স্থাপনে ব্যাপক সাড়া মিলছে।

বিশেষজ্ঞরা বলছেন, অতীতের যেকোন সময়ের তুলনায় এখন সৌরবিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ায় গতি বেড়েছে। আগামী ছয় মাসে এটি আরও স্পষ্ট হবে এবং সৌরবিদ্যুতের প্রসারে কোথায় কাজ করতে হবে এই বিষয়টিও স্পষ্ট হবে।

সরকার ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে মোট বিদ্যুতের ২০ শতাংশ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। এ লক্ষ্য অর্জনে ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে প্রায় ১০ হাজার ৪৫০ মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে জাতীয় গ্রিডে অন-গ্রিড সৌরবিদ্যুতের সরবরাহ ছিল ১ হাজার ২০ মেগাওয়াট। নভেম্বরের এটি বেড়ে দাঁড়ায় ১ হাজার ৪৫২ মেগাওয়াট।

সরকারি বিভিন্ন উদ্যোগ : সৌরবিদ্যুতের প্রসার ত্বরান্বিত করতে সরকার বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ পাস করেছে এবং জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০) প্রণয়ন করেছে। সরকারি ভবন, স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাসপাতালের ছাদে সোলার প্যানেল বসানোর জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে ৪৬ হাজার শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের ছাদ ব্যবহার করে প্রায় ১ হাজার ৪৫৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সমঝোতা স্মারক সই হয়েছে।

ছাদভিত্তিক সোলার থেকে উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ সরকার আগামী ৩ বছর প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে। এরই মধ্যে সরকারি সব প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ সংক্রান্ত স্থাপন সংক্রান্ত সেবা সহজ করতে বিদ্যুৎ বিভাগ ও বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলোর মাধ্যমে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হয়েছে।

সরকারি স্থাপনায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সড়ক ও জনপথ অধিদপ্তরের চার শ স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে ৪১০ কিলোওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনা করা হয়েছে।

সরকারের নবায়নযোগ্য জ্বালানি অনুবিভাগের সিনিয়র সহকারী সচিব তাহমিলুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আগামী এক বছরের মধ্যে সৌরবিদ্যুৎ থেকে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করাই মূল লক্ষ্য। সৌরবিদ্যুৎ উৎপাদনে ব্যাপক সাড়া মিলছে। বিশেষ করে শিল্প কারখানাগুলো সৌরবিদ্যুৎ উৎপাদনে বিপ্লব আনছে। তিনি বলেন, সেচ পাম্পগুলো বছরে চার মাস সেচ কাজে ব্যবহৃত হয়। বাকি ৮ মাস এগুলোর প্রয়োজন হয় না। এ সময় সেচের ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যাবে। আগামী কয়েক মাসে এই পরিবর্তন আরও দৃশ্যমান হবে।

বিশ্ববিদ্যালয় থেকে আসবে সৌরবিদ্যুৎ : শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সম্প্রতি দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদেও বৈঠক হয়েছে। আশা করা হচ্ছে, এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে উল্লেখযোগ্য পরিমাণ সৌরবিদ্যুৎ উৎপাদন হবে। এরই মধ্যে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে রুফটপ সোলার সিস্টেম স্থাপন করে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যাবিপ্রবি)। শিক্ষাপ্রতিষ্ঠানটি এর মাধ্যমে এর বিদ্যুৎ চাহিদার এক তৃতীয়াংশ মেটানোর পাশাপাশি ছাদ ভাড়া থেকে প্রতি মাসে বাড়তি আয় করছে লাখ টাকার বেশি। ছুটির দিনে উৎপাদিত অতিরিক্তি বিদ্যুৎ যোগ হচ্ছে জাতীয় গ্রিডে।

সোনাগাজীতে ‘সোলার হাব’ : নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির জন্য ফেনীর সোনাগাজীতে ২২০ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশ সরকার, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এবং ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি- এর নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হবে। ২০২৮ সালের ৩০ জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি চালুর পর ২০২৮ সালের জুন থেকে জাতীয় গ্রিডে বছরে প্রায় ৪৪১ দশমিক ১৮ গিগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য রয়েছে। এর বাইরে সোনাগাজীকে বৃহত্তর সৌরবিদ্যুৎ উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে পার্শ্ববর্তী এলাকায় ১৩০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ৩৮৬ একর ভূমি অধিগ্রহণ প্রকল্প গত ২৯ সেপ্টেম্বর একনেকে অনুমোদন পেয়েছে। এ ছাড়া মুছাপুরে ১৫০ মেগাওয়াট ভাসমান সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে সোনাগাজী এলাকায় প্রায় ৬০০ মেগাওয়াট ক্ষমতার একটি বৃহৎ সোলার হাব গড়ে তোলার সম্ভাবনা সৃষ্টি হবে।

শিল্পে সৌরবিদ্যুতের বিপ্লব : জ্বালানি সংকটের কারণে দেশের শিল্প কারখানাগুলো সোলার রুফটপ দিয়ে সাশ্রয়ে বিদ্যুৎ উৎপাদনের দিকে ঝুঁকছে। ইস্ট কোস্ট গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ওমেরা সোলার তাদের একশটির বেশি শিল্প কারখানার ছাদ থেকে এ পর্যন্ত ১৩০ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ উৎপাদন করছে। আগামী ছয় মাসে প্রতিষ্ঠানটি এই উৎপাদন বৃদ্ধি করে ১৮০ মেগাওয়াটে নিতে কাজ করছে। শিল্প মালিকরা জানান, সৌরবিদ্যুৎ দিয়েই তারা মোট বিদ্যুৎ চাহিদার ৩০ শতাংশ পর্যন্ত পূরণ করছেন। পুরোপুরি চাহিদা পূরণ করতে না পারলেও কারখানাগুলো সোলার রুফটপ দিয়ে ৩ থেকে ৪ ঘণ্টা উৎপাদন চালু রাখতে পারে। এতে পণ্য উৎপাদন খরচও কমে আসবে।

ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফিন্যান্সিয়াল অ্যানালাইসিসের বাংলাদেশ বিষয়ক প্রধান জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদনে অবশ্যই দৃশ্যমান অগ্রগতি হয়েছে। আগের চেয়ে এই বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ায় গতি এসেছে। সৌরবিদ্যুতের যন্ত্রাংশ আমদানিতে শুল্ক কমানো হয়েছে। এতে শিল্পে এর ব্যবহার বৃদ্ধি পাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

আপডেট টাইম : ১০:৪৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬