ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন বিপ্লব সৃষ্টি হবে: পানিসম্পদ মন্ত্রী সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ এক অবিস্মরণীয় অর্জন: মাহদী আমিন আমার বেতন-ভাতা মেধাবী শিক্ষার্থীদের জন্য বিলিয়ে দেব : কৃষিমন্ত্রী বাংলাদেশ সফরের পাকিস্তানের দল ঘোষণা, নতুন কোচ সরফরাজ হরমুজ প্রণালীতে পুনরায় ‘কঠোর নিয়ন্ত্রণ’ আরোপ করল ইরান এ বছর হজে যাচ্ছেন সাড়ে ৭৮ হাজার বাংলাদেশি যেসব কারণে হতে পারে এসএসসি পরীক্ষা বাতিল ও বহিষ্কার বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে : তারেক রহমান ‘নারী শিক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম’ এমন কোনো লোভ ছিল না, যা শেখ হাসিনা আমাকে দেখাননি : স্পিকার

আমরা কুঁড়ি’র বর্ণাঢ্য আয়োজনে রাজধানীতে নববর্ষ উদযাপন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৩ বার

Oplus_16908288

প্রিন্স মাহাদ্বীন প্রিয়ানঃ রাজধানীতে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘আমরা কুঁড়ি’। নববর্ষ উপলক্ষে গত বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও সম্মাননা প্রদান।

সংগঠনের উপদেষ্টা রফিকুল ইসলাম কাঞ্চনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, নতুন প্রজন্মকে দেশপ্রেম, সংস্কৃতি চর্চা এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জনের মাধ্যমে তরুণদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাগুফতা সুলতানা, বরেণ্য অভিনেত্রী দিলারা জামান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-এর সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, বাংলাদেশ সচিবালয় রিপোর্টার্স ফোরাম-এর সভাপতি মাসউদুল হক, ধরিত্রী গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর আমির হোসেন মাহাবুব এবং সংগঠনের উপদেষ্টা আশরাফুল হক টিটু।

এ সময় বক্তব্য রাখেন আমরা কুঁড়ি’র চেয়ারম্যান মুশতাক আহম্মদ লিটন, মহাসচিব ফেরদৌস আরা বন্যা এবং শিশু বক্তা সৈয়দা তাহিয়া নূর। বক্তারা বলেন, নববর্ষ কেবল উৎসব নয়—এটি বাঙালির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন স্বপ্ন দেখার প্রেরণা।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা। সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে শিল্পীরা তুলে ধরেন বাংলা সংস্কৃতির নান্দনিক রূপ। এতে পুরো মিলনায়তন উৎসবমুখর পরিবেশে প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে ‘আমরা কুঁড়ি’সহ ২০টি সংগঠনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামকে সংবর্ধনা প্রদান করা হয়। তাঁর দীর্ঘ কর্মজীবন, দেশপ্রেম ও সমাজসেবামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আফরোজা কনা, রাফিয়া বিনতে ইসলাম রুহি ও কারার মৌমিতা মম। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে ভবিষ্যতেও এমন ইতিবাচক ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন বিপ্লব সৃষ্টি হবে: পানিসম্পদ মন্ত্রী

আমরা কুঁড়ি’র বর্ণাঢ্য আয়োজনে রাজধানীতে নববর্ষ উদযাপন

আপডেট টাইম : ০৬:৫৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬