বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহসভাপতি হিসেবে স্থান পেয়েছেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কৃতি সন্তান, রাজপথের পরীক্ষিত নেতা ও ত্যাগী সংগঠক সাইদুর রহমান। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।
গত ৪ জুন ২০২৬ তারিখে যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নাম ঘোষণা করা হয়। এ কমিটিতে কিশোরগঞ্জ জেলার ছয়জন নেতা গুরুত্বপূর্ণ সম্পাদকীয় ও কেন্দ্রীয় পদে স্থান লাভ করেন। তাদের মধ্যে সবচেয়ে সিনিয়র, অভিজ্ঞ এবং দীর্ঘদিনের পরীক্ষিত নেতা হিসেবে সহসভাপতির পদে স্থান পাওয়ায় সাইদুর রহমানকে ঘিরে ভৈরবসহ পুরো কিশোরগঞ্জে আনন্দের জোয়ার বইছে।
রাজপথের আন্দোলন-সংগ্রামে সাহসিকতা, আপসহীন নেতৃত্ব এবং দলের দুঃসময়ে দৃঢ় অবস্থানের কারণে সাইদুর রহমান দীর্ঘদিন ধরেই নেতাকর্মীদের আস্থার প্রতীক। বিএনপি ও যুবদলের কঠিন সময়গুলোতে তিনি কখনো আদর্শ থেকে বিচ্যুত হননি। মামলা-হামলা, নির্যাতন ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি রাজপথে সক্রিয় থেকে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করেছেন।
দলীয় নেতাকর্মীরা বলেন, সাইদুর রহমান শুধু একজন নেতা নন, তিনি ভৈরবের রাজনৈতিক ইতিহাসে সংগ্রাম, সাহস ও ত্যাগের এক উজ্জ্বল নাম। দলের সংকটময় সময়ে তিনি সবসময় সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন।
পদপ্রাপ্তির পর প্রতিক্রিয়ায় সাইদুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দল আমার ওপর যে আস্থা রেখেছে, সেই আস্থার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবো। দেশের যুবসমাজকে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ করে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে চাই।
কিশোরগঞ্জের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, সাইদুর রহমানের রাজনৈতিক প্রজ্ঞা, বিচক্ষণ নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা এবং দীর্ঘ আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একই সঙ্গে দেশের যুবসমাজকে ইতিবাচক ও গণতান্ত্রিক রাজনীতির পথে এগিয়ে নিতে তিনি কার্যকর ভূমিকা পালন করবেন।
শিল্পনগরী ভৈরবের এই কৃতি সন্তানকে কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি হিসেবে দেখতে পেয়ে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা, অতীতের মতোই ভবিষ্যতেও তিনি সাহস, সততা ও আপসহীন নেতৃত্বের মাধ্যমে জাতীয় রাজনীতিতে কিশোরগঞ্জ তথা ভৈরবের মর্যাদা আরও উজ্জ্বল করবেন।
Reporter Name 























