ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার বাংলাদেশি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিন্সেস ডায়ানার ভাইয়ের নতুন বই ঘিরে রাজপরিবারে তোলপাড় নদীর বুকে পিলার আছে শুধু, সেতুর নেই দেখা জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ইউজিসি সদস্য ড. মামুন

নববর্ষে কৃষকের সমৃদ্ধি কামনায় শুভেচ্ছা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৭৬ বার

Oplus_16908288

বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাওর উন্নয়ন ঐক্য পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ, এডভোকেট।

তিনি বলেন, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ কেবল একটি সাংস্কৃতিক আয়োজন নয়, এটি কৃষক-কৃষাণীর জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই দিনটি বিশেষ করে কৃষিজীবী মানুষের কাছে নতুন আশার বার্তা বয়ে আনে। এ সময় থেকে কৃষকের ঘরে সোনালি ধান উঠতে শুরু করে, যা তাদের সারা বছরের স্বপ্ন ও পরিশ্রমের ফসল।

তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ—ঝড়, শিলা বৃষ্টি ও নানা প্রতিকূলতা থেকে রক্ষা পেয়ে কৃষকের গোলা ভরে উঠুক—এই কামনাই নববর্ষের দিনে সবার প্রত্যাশা হওয়া উচিত।

নবগঠিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে কৃষকদের উন্নত জীবন নিশ্চিত করতে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম গ্রহণ একটি ইতিবাচক উদ্যোগ। ইতোমধ্যে টাঙ্গাইল জেলায় এই কার্যক্রমের উদ্বোধন করায় তিনি সরকারকে ধন্যবাদ জানান।

তিনি উল্লেখ করেন, হাওর অঞ্চল দেশের শতভাগ কৃষিনির্ভর এলাকা। তাই এই অঞ্চলের কেন্দ্রস্থলে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম সম্প্রসারণ করা হলে তা আরও কার্যকর হতো বলে মত প্রকাশ করেন।

সবশেষে তিনি বলেন, উদ্যোগটি শুরু হওয়াই বড় কথা। এ উপলক্ষে তিনি হাওর অঞ্চলের সকল মানুষের প্রতি আন্তরিক ভালোবাসা ও নববর্ষের শুভেচ্ছা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নববর্ষে কৃষকের সমৃদ্ধি কামনায় শুভেচ্ছা

আপডেট টাইম : ০৪:১৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬