ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের ১৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ৭৮ দেশের সঙ্গে বৈঠক, হজ ব্যবস্থাপনায় বড় পরিকল্পনা সৌদির বিদ্যুৎ ও জ্বালানিতে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১.৩৩ বিলিয়ন ডলারের মামলা এমপি নজরুলের জামিন হলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, বললেন বিচারক মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতির শ্রমবান্ধব সরকারের অগ্রাধিকার শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান: মাহ্দী আমিন

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়ার খন্দকার আল আশরাফ মামুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ১০৬ বার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কৃতী সন্তান খন্দকার আল আশরাফ মামুনকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জাতীয়তাবাদী যুবদল এর নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হলে তার এই গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়।
খন্দকার আল আশরাফ মামুন পাকুন্দিয়া উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের শুক্রাবাদ গ্রামের বাসিন্দা।

তিনি স্থানীয় রাজনীতির পাশাপাশি জাতীয় রাজনীতিতেও দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর পিতা মরহুম খন্দকার শামসুল আলম ছিলেন এগারোসিন্দুর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক এবং জেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)র সাবেক সদস্য।

দলীয় সূত্রে জানা যায়, নতুন দায়িত্ব পাওয়া এই নেতা এর আগে যুবদলের কেন্দ্রীয় কমিটিতে কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির জাতীয়তাবাদী ছাত্রদল এর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে বিভিন্ন সময় গ্রেফতার, মামলা ও হয়রানির শিকার হয়েছেন বলে জানা যায়। তবে এসব প্রতিকূলতা সত্ত্বেও তিনি জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি থেকে বিচ্যুত হননি।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় খন্দকার আল আশরাফ মামুন বলেন, তিনি বিএনপি পরিবারের একজন সন্তান হিসেবে ছাত্রজীবন থেকেই সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। তিনি বলেন, “দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা বাধা-বিপত্তি ও জেল-জুলুমের মুখোমুখি হলেও আমি কখনো আদর্শ থেকে সরে যাইনি। আমাকে কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়ায় আমি দলীয় নেতৃত্ব এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ।”

স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, তার এই দায়িত্বপ্রাপ্তি কিশোরগঞ্জ জেলা যুবদলের রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। পাশাপাশি তরুণ নেতাকর্মীদের মধ্যে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীলভাবে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা যোগাবে বলেও তারা আশা প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়ার খন্দকার আল আশরাফ মামুন

আপডেট টাইম : ০৬:৩০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬