ঢাকা ১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

কিশোরগঞ্জের কৃতী সন্তান ড. আশরাফুল মোসাদ্দেকের অনুবাদ গ্রন্থ ‘কবি ও কবিতায় এশিয়া মহাদেশ’ আলোচনায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ৬০ বার

Oplus_16908288

সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্যবাহী জনপদ কিশোরগঞ্জ। প্রখ্যাত মৈমনসিংহ গীতিকার অধিকাংশ উপাদান এই জেলার গ্রামাঞ্চল থেকেই সংগৃহীত—যা এ অঞ্চলের সাংস্কৃতিক সমৃদ্ধির উজ্জ্বল প্রমাণ। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় এ জেলার মাটিতে জন্ম নিয়েছেন অসংখ্য গুণীজন। তাদেরই একজন বিশিষ্ট কবি, গবেষক ও অনুবাদক ড. আশরাফুল মোসাদ্দেক।

১৯৫৮ সালে কিশোরগঞ্জ শহরের আলোরমেলা এলাকায় জন্মগ্রহণ করেন তিনি। পেশাগত জীবনে বাংলাদেশ সরকারের একজন অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি সাহিত্যচর্চায় নিজস্ব স্বকীয়তা তৈরি করেছেন। ২০১৭ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলাদেশের নারী পোশাক শ্রমিকদের পেশা পরিবর্তন বিষয়ক গবেষণার ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।

ড. আশরাফুল মোসাদ্দেক একাধারে কবি, লেখক, গবেষক ও দক্ষ অনুবাদক। বিশেষ করে হাইকু রচনায় তার পারদর্শিতা উল্লেখযোগ্য। এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২৭টি, যেখানে দেশ, সমাজ, মানুষ ও সমকালীন বিশ্ব তার লেখার প্রধান উপজীব্য হিসেবে উঠে এসেছে।

সম্প্রতি তার অনূদিত গ্রন্থ ‘কবি ও কবিতায় এশিয়া মহাদেশ’ সাহিত্য অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বইটিতে এশিয়ার ৫৩টি দেশের ৫৩ জন কবির চারটি করে কবিতা স্থান পেয়েছে—মোট ২১২টি কবিতা। ভিন্ন ভাষা ও সংস্কৃতির এসব কবিতাকে সাবলীল, প্রাঞ্জল ও পাঠযোগ্য বাংলায় উপস্থাপন করেছেন অনুবাদক। ফলে জটিল বিদেশি কবিতাগুলোও সাধারণ পাঠকের জন্য হয়ে উঠেছে সহজবোধ্য ও উপভোগ্য।

সংশ্লিষ্টরা মনে করেন, দক্ষ অনুবাদকের হাত ধরে বিশ্বসাহিত্যের গুরুত্বপূর্ণ রচনা যখন মাতৃভাষায় পৌঁছে যায়, তখন তা পাঠকের জ্ঞান-বোধ ও দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে। এই দৃষ্টিকোণ থেকে গ্রন্থটি বাংলা সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ সংযোজন।
নন্দিতা প্রকাশ থেকে ২০১৯ সালের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত ১৬ ফর্মার এই বইটি সুদৃশ্য অফসেট কাগজে মুদ্রিত হয়েছে। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৮০ টাকা।

ব্যক্তিগত জীবনে ড. মোসাদ্দেকের সহধর্মিণী কাজী শামসুন নাহার নাজু একজন শিশু সাহিত্যিক ও ছড়াকার। তার বাবা মরহুম রমজান আলী কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক ছিলেন। অবসর সময়ে কবির শখ ছিপ দিয়ে মাছ ধরা ও অর্কিড চাষ।

সাহিত্যাঙ্গনের বিশিষ্টজনেরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সৃজনশীল কর্মযজ্ঞের ধারাবাহিকতা কামনা করেছেন। একই সঙ্গে ‘কবি ও কবিতায় এশিয়া মহাদেশ’ গ্রন্থটির ব্যাপক পাঠকপ্রিয়তা ও দেশ-বিদেশে প্রসার প্রত্যাশা করা হয়েছে।

প্রতিবেদক: মোঃ হারুন আল রশীদ
নাট্যকর্মী ও সংগঠক
সভাপতি, প্রজন্ম’৭১, কিশোরগঞ্জ শাখা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

কিশোরগঞ্জের কৃতী সন্তান ড. আশরাফুল মোসাদ্দেকের অনুবাদ গ্রন্থ ‘কবি ও কবিতায় এশিয়া মহাদেশ’ আলোচনায়

আপডেট টাইম : ১২:২৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬