ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, ঢাকা ’র বৈশাখী আড্ডা ও মধ্যাহ্নভোজ ২৫ এপ্রিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ১৬২ বার

Oplus_16908288

বাঙালির প্রাণের উৎসব বৈশাখকে ঘিরে রাজধানীতে আয়োজন করা হয়েছে এক বর্ণাঢ্য মিলনমেলা। কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, ঢাকা (কেজেএফডি)’র উদ্যোগে আগামী ২৫ এপ্রিল ২০২৬, শনিবার দুপুর ১২.৩০টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় আবদুস সালাম মিলনায়তনে অনুষ্ঠিত হবে বৈশাখী আড্ডা ও মধ্যাহ্নভোজ।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ও আলোকিত ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এতে ঢাকার রাজধানীতে অবস্থানরত কিশোরগঞ্জের সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি এরফানুল হক নাহিদ ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কিরণ এক যৌথ বিবৃতিতে উক্ত সংগঠনের সকল সদস্যকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

এদিকে, মধ্যাহ্নভোজে পরিবেশন করা হবে কিশোরগঞ্জের হাওর অঞ্চলের ঐতিহ্যবাহী ও সুস্বাদু গ্রাম গঞ্জের খাবার। মেন্যুতে থাকছে—সাদা ভাত, লতি চিংড়ি, মুড়িঘণ্ট, রুই মাছ ভাজা, আইড় মাছের কালিয়া, ডাল ও দধি।

আয়োজক সংগঠনের সিনিয়র সাংবাদিকরা  জানান, বৈশাখের আনন্দ ভাগাভাগি করতে এ আয়োজন সবার জন্য এক অনন্য মিলনমেলায় পরিণত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, ঢাকা ’র বৈশাখী আড্ডা ও মধ্যাহ্নভোজ ২৫ এপ্রিল

আপডেট টাইম : ০১:১২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬