ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

আইবিএফএ পুরস্কার পেলেন জয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৭:২১ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭
  • ৩৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ  নতুন আরো একটি পুরস্কার যুক্ত হলো জয়া আহসানের ঝুড়িতে। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল বেঙ্গলি ফিল্ম অ্যাওয়ার্ড (আইবিএফএ) ২০১৭-এ সেরা অভিনেত্রী হিসেবে সমালোচক পুরস্কার পেয়েছেন জয়া আহসান। কলকাতায় কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘বিসর্জন’ ছবির জন্য এ পুরস্কার পান তিনি। নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স (এনএবিসি)-এর অংশ হিসেবে অনুষ্ঠিত হয় আইবিএফএ-২০১৭। পুরস্কারের খবরটি আইবিএফএ-এর ফেসবুক পেজে জানানো হয়। জয়াও নিজের ফেসবুকে শেয়ার করেছেন পুরস্কার প্রাপ্তির ছবি। জয়া ছাড়াও একই ছবির জন্য সমালোচকদের বিচারে সেরা পরিচালকের পুরস্কার পান  কৌশিক গাঙ্গুলি। পার্শ্ব অভিনেতা হিসেবেও পুরস্কার পেয়েছেন তিনি। ‘বিসর্জন’ মুক্তি পায় গেল বৈশাখে। মুক্তির আগেই এ ছবিটি অর্জন করেছিল আঞ্চলিক ভাষায় নির্মিত সেরা ছবির জাতীয় পুরস্কার। এদিকে কলকাতায় জয়া আহসান অভিনীত ‘আমি জয় চ্যাটার্জি’ ছবিটিও মুক্তির অপেক্ষায় রয়েছে। কবি জীবনানন্দ দাশের জীবনী অবলম্বনে নির্মিত একটি ছবিতেও থাকছেন তিনি। বাংলাদেশেও বেশ কিছু ছবিতে অভিনয় করছেন তিনি। এগুলো হলো ‘খাঁচা’, ‘পুত্র’, ‘লাল মোরগের ঝুঁটি’, ‘পেয়ারার সুবাস’, ‘বিউটি সার্কাস’ ও ‘দেবী’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

আইবিএফএ পুরস্কার পেলেন জয়া

আপডেট টাইম : ০৭:৫৭:২১ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭