ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মুক্তিযোদ্ধা রতন: স্বদেশপ্রেমে কেঁদেছিল যাঁর মন শিশুর হাতে বই তুলে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রেরও প্রতিযোগিতা আমি নিজের সঙ্গেই করি : অপু বিশ্বাস ফ্যাসিবাদী আ. লীগের এ দেশে আর রাজনীতির সুযোগ হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম দেশে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি আমির হামজার ‘নারীসংক্রান্ত অডিও ও ভিডিও’ পাওয়ার দাবি রাশেদ খানের শান্তি ফিরেছে শিল্পাঞ্চলে, ছুটির দিনেও কর্মচাঞ্চল্য জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ আইজেনকোটকে ৬৭ এমপির সমর্থন ইসরায়েলের প্রধানমন্ত্রী কে হবেন নির্ধারণ রোববার মানবিক মূল্যবোধ, পেশাগত দক্ষতা ও সততাই আইনজীবীর প্রধান শক্তি: আইনমন্ত্রী

নবাবের নবাবি এবার ভারতে দেখার পালা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০১৭
  • ৩৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ  বাংলাদেশে ব্যাপক সফলতার পর এবার ভারতে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সুপারহিট ছবি ‘নবাব’। মুক্তির দিন ধার্য করা হয়েছে ২৮ জুলাই। এমন খবর জানিয়েছে ছবিটির ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ। মঙ্গলবার প্রতিষ্ঠানটি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানায়। তারা ধারণা করছেন, বাংলাদেশের মতো ‘নবাব’ তার নবাবি ভারতেও দেখাবে। অথচ ঈদের আগে শাকিব খানের ছবি ‘নবাব’ ও কলকাতার জিতের ‘বস-টু’ মুক্তি নিয়ে জল কম ঘোলা করা হয়নি। রাজপথেও নেমেছিলেন এফডিসিতে নবগঠিত চলচ্চিত্র পরিবারের ব্যানারে একদল শিল্পী ও কলাকুশলী। কিন্তু শেষ পর্যন্ত দুটি ছবির মুক্তি ঠেকাতে পারেননি তারা। আর মুক্তির আগেই ছবি দুটির টেবিল কালেকশন ছিল সাড়ে ৩ কোটি টাকারও বেশি। বিশেষ করে মুক্তিপরবর্তী শাকিব খান অভিনীত ‘নবাব’ ছবিটির জন্য এ আন্দোলন রীতিমতো আশীর্বাদ বয়ে এনেছে। কারণ আন্দোলনের ফলে এ ছবিটি দর্শকের কাছে এতটাই আগ্রহের বস্তু হয়ে দাঁড়ায় যে, টিকিট না পেয়ে প্রোগৃহে ভাঙচুর করারও খবর পাওয়া গেছে।
কেউ কেউ বলছেন, চলচ্চিত্র পরিবারের ‘নবাব’ ঠেকানোর আন্দোলন-অবরোধই আশীর্বাদ নিয়ে এসেছে ছবিটির জন্য। তাদের আন্দোলন কোটি কোটি টাকার প্রচারণার কাজ করেছে। যার ফল ছবি সুপারহিট। যদিও কলকাতার জিৎ অভিনীত ‘বস-টু’ ছবিটি ‘নবাব’-এর ধারে কাছেও নেই। দৈনিক আমাদের সময়

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মুক্তিযোদ্ধা রতন: স্বদেশপ্রেমে কেঁদেছিল যাঁর মন

নবাবের নবাবি এবার ভারতে দেখার পালা

আপডেট টাইম : ০৫:২৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০১৭