ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

দ. আফ্রিকা সফর বাতিলের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭
  • ৩৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ  বেতন-ভাতা সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত না হওয়ায় চলতি মাসে পূর্ব নির্ধারিত দক্ষিণ আফ্রিকা সফর বয়কটের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া ‘এ’ দল। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েসন (এসিএ) বিষয়টি নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েসন বলেছে, ‘বেতন-ভাতা সংক্রান্ত বিষয়ে এখনো কোন সুরাহা না হওয়াটা হতাশাজনক। অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা নিশ্চিত করেছে তারা দক্ষিণ আফ্রিকা সফর করবে না।’

অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েসন আরো বলেছে, ‘সব খেলোয়াড়ই ক্রিকেট অস্ট্রেলিয়ার আচরণে গভীরভাবে হতাশ। খেলোয়াড়রা তাদের দেশের জন্য খেলতে পারছেন না।’

এর আগে গত রোববার অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েসনের (এসিএ) সঙ্গে জরুরি বৈঠক করেন ক্রিকেটাররা।

বৈঠক শেষে জানানো হয়, বোর্ডের সঙ্গে চুক্তি না হলে দক্ষিণ আফ্রিকা সফর বয়কট করবে অস্ট্রেলিয়া ‘এ’ দল। অবশেষে সে পথেই হাঁটল ম্যাক্সওয়েল, উসমান খাজারা। এদিকে শুধু দক্ষিণ আফ্রিকা সফর নয় পরবর্তী বাংলাদেশ ও অ্যাশেজ সিরিজ নিয়েও ভাবতে শুরু করছে ক্রিকেটাররা!

উল্লেখ্য, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রস্তাবিত বেতন কাঠামো প্রত্যাখান করে চুক্তিতে সই করেনি অস্ট্রেলিয়ার ২৩০ পেশাদার ক্রিকেটার। ৩০ জুন ছিল বেতন চুক্তি নবায়নের শেষ দিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

দ. আফ্রিকা সফর বাতিলের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের

আপডেট টাইম : ০১:৪২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭