ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

১২ চার ও ৬ ছক্কায় জয়ের ৭০ বলে ১১৯ রান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
  • ৩৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ রীতিমতো চমকে দেওয়ার মতোই ব্যাটিং। এশিয়ান গেমস স্কোয়াডের হয়ে বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে মাহমুদুল হাসান জয় ঝড় তুললেন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। নিজেদের ভেতরে আয়োজিত এই টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে জয় বিধ্বংসী রূপে ধরা দিলেন। ১২ চার ও ৬ ছক্কায় খেললেন ১১৯ রানের ইনিংস। সেটাও মাত্র ৭০ বলে।

তার ঝড় তোলা ইনিংসে ভর করে আগে ব্যাটিং করে এশিয়ান গেমস স্কোয়াড নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৯ রান তোলে। ডানহাতি এই ওপেনার আউট হন ইনিংসের শেষ ওভারে। আসাদুজ্জামানের বলে এলবিডব্লিউ হন। জয় বাদে দলের হয়ে কেউ তেমন রান করতে পারেননি। সাইফ হাসান ও শাহাদাত হোসেন দিপুর ব্যাট থেকে ২১ রানের দুটি ইনিংস আসে। জাকের আলী অনিক শেষ দিকে নেমে ১৩ বলে ২ ছক্কায় ২৪ রান করেন।

জবাব দিতে নেমে বাংলাদেশ টাইগার্স স্কোয়াড গুটিয়ে যায় ১৪৭ রানে। ১৮.৫ ওভারেই শেষ হয় তাদের ইনিংস। দুই স্পিনার রিশাদ হোসেন ও রাকিবুলকে সামলানোর উত্তর জানা ছিল না রনি, সাদমান, মুমিনুল হকদের।

ব্যাটিংয়ের পর বোলিংয়েও হাত ঘুরিয়ে সাফল্য পান জয়। লেগ স্পিনার রিশাদ ২৮ রানে পেয়েছেন ৪ উইকেট। ২টি করে উইকেট নেন রাকিবুল ও জয়।

ব্যাট হাতে বাংলাদেশ টাইগার্সের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন নাঈম হাসান। ২৮ রানের দুটি ইনিংস এসেছেন মাহিদুল ইসলাম ও রনি তালুকদারের ব্যাট থেকে। ৫২ রানের জয়ে এশিয়ান গেমস স্কোয়াড ভালোভাবেই প্রস্তুতি শেষ করেছে।

এশিয়ান গেমস ক্রিকেটে অংশ নিতে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল আগামী ৩০ সেপ্টেম্বর চীন যাবে। সেখানে খেলে ৯ অক্টোবর আবার দেশে ফিরে আসবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যা: যুবদল আহ্বায়ক নৌশাদ গ্রেপ্তার

১২ চার ও ৬ ছক্কায় জয়ের ৭০ বলে ১১৯ রান

আপডেট টাইম : ০৬:১৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩