ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার মির্জা আব্বাসের সময়োপযোগী সতর্কবার্তা ‘আমলারা সবাই চোর’ কাণ্ডজ্ঞানহীন বক্তব্য কেন শাকিবের দুই স্ত্রী অপু-বুবলীকে নিয়ে যা বললেন নূতন ‘আলহামদুলিল্লাহ’—বার্সায় যোগ দিয়ে শুকরিয়া আদায় হামজার মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, জানবেন যেভাবে সৌরবিদ্যুতে ঋণ দিতে ৩ প্রতিষ্ঠানকে দেড় হাজার কোটি টাকা দিচ্ছে সরকার ‘ইনশা আল্লাহ’ বলায় পশ্চিমবঙ্গে আইপিএস কর্মকর্তা বদলি, বিতর্ক সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

এশিয়া কাপে লিটনের পরিবর্তে বিজয়!

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
  • ৩০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ শুরুতে শোনা গিয়েছিল প্রথম ম্যাচ খেলা হবে না লিটন দাসের। বুধবার সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়ে দিলো, টুর্নামেন্টেই খেলা হচ্ছে না তার। জ্বর পুরোপুরি না সারায় ওপেনিং ব্যাটার এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন। তার বদলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়।

জ্বরের কারণে লিটন দলের সঙ্গেও যেতে পারেননি। অথচ তামিম ইকবাল না থাকায় ওপেনিংয়ে বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার ছিলেন তিনি। শেষ পর্যন্ত ছিটকে যাওয়ায় এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য বড় ধাক্কা।

দলে ডাক পাওয়া এনামুল ৪৪টি ওয়ানডে খেলেছেন। তিনটি সেঞ্চুরিতে তার সর্বমোট রান ১ হাজার ২৫৪। সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে। এনামুলের আজকেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।

এনামুলের অন্তর্ভুক্তি নিয়ে প্রধান নির্বাচক মিনাজুল আবেদীন বলেছেন, ‘ঘরোয়া ক্রিকেটে সে রানের মাঝে ছিল। তাকে আমরা পর্যবেক্ষণেও রেখেছিলাম। ফলে সে আমাদের বিবেচনায় সব সময় ছিল।’

লিটন না থাকায় এনামুলের মতো একজনকেই খুঁজছিল বিসিবি।  যিনি ব্যাটিংয়ের পাশাপাশি কিপিংটাও করতে পারেন। প্রধান নির্বাচক জানিয়েছেন, ‘লিটনের না থাকায় আমাদের একজন টপ অর্ডার ব্যাটার প্রয়োজন ছিল যিনি কিপিংও করতে পারেন। সেজন্যই এনামুলকে নেওয়া।’

পাল্লেকেলেতে কাল শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে প্রথম পর্বের পরের ম্যাচ খেলতে যাবে পাকিস্তান।

এশিয়া কাপে বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, নাঈম শেখ, শামীম হোসেন, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও এনামুল হক বিজয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী

এশিয়া কাপে লিটনের পরিবর্তে বিজয়!

আপডেট টাইম : ১১:২৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩