ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার মির্জা আব্বাসের সময়োপযোগী সতর্কবার্তা ‘আমলারা সবাই চোর’ কাণ্ডজ্ঞানহীন বক্তব্য কেন শাকিবের দুই স্ত্রী অপু-বুবলীকে নিয়ে যা বললেন নূতন ‘আলহামদুলিল্লাহ’—বার্সায় যোগ দিয়ে শুকরিয়া আদায় হামজার মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, জানবেন যেভাবে সৌরবিদ্যুতে ঋণ দিতে ৩ প্রতিষ্ঠানকে দেড় হাজার কোটি টাকা দিচ্ছে সরকার ‘ইনশা আল্লাহ’ বলায় পশ্চিমবঙ্গে আইপিএস কর্মকর্তা বদলি, বিতর্ক সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

মারা গেছেন বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
  • ২৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ মরণব্যাধি ক্যান্সারের কাছে হার মেনে চলে গেলেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক। মঙ্গলবার রাতে মাত্র ৪৯ বছর বয়সে মারা যান বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই বোলিং কোচ।

গত মে মাসে জানা গিয়েছিল তার অসুস্থতার কথা। এরপর আর বেশিদিন রোগটির সঙ্গে লড়াই করে টিকে থাকতে পারলেন না জিম্বাবুয়ের প্রথম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ১০০ উইকেট নেওয়া এই পেসার। ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত, দুই বছর টাইগার ক্রিকেট দলের বোলিং কোচ ছিলেন তিনি।

টুইটারে সতীর্থের মৃত্যুর খবর জানিয়েছেন জিম্বাবুয়ের সাবেক পেসার হেনরি ওলোঙ্গা, “খারাপ খবর পেলাম, হিথ স্ট্রিক অন্য ভুবনে চলে গেছে। আরআইপি লেজেন্ড। আমাদের দেশ থেকে উঠে আসা সেরা অলরাউন্ডার। তোমার সঙ্গে খেলাটা ছিল আনন্দের। আমার বোলিং স্পেল যখন শেষ হবে অন্য ভুবনে তোমার সঙ্গে দেখা হবে।”

স্ট্রিক ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত জিম্বাবুয়ে ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। ৬৫ টেস্ট ও ১৮৯টি ওয়ানডে খেলা স্ট্রিক আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ম্যাচটি খেলেছেন ২০০৫ সালে। টেস্টে তার শিকার ২১৬ টি, ওয়ানডেতে ২৩৯টি। ব্যাট হাতে টেস্টে ১৯৯০ রান করা স্ট্রিক ওয়ানডেতে করেছেন ২৯৪৩ রান।

জিম্বাবুয়ের ইতিহাসের অন্যতম সেরা এই ক্রিকেটার খেলা ছাড়ার পর কোচিং শুরু করেন। বাংলাদেশের সাবেক বোলিং কোচ জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, গুজরাট লায়নস ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে কাজ করেছেন।

ক্রিকেট ক্যারিয়ারটা ঝলমলে হলেও একটা কালো দাগ নিয়ে পৃথিবী ছেড়েছেন স্ট্রিক। আইসিসির দুর্নীতিবিরোধী বিধির কয়েকটি ধারা ভঙ্গের কারণ ২০২১ সালে তিনি আট বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী

মারা গেছেন বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক

আপডেট টাইম : ১১:২২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩