ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

২০২৭ বিশ্বকাপ পর্যন্ত সিমন্সকে রেখে দিয়েছে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • ১১০ বার

ক্যারিবিয়ান কোচ ফিল সিমন্সের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের সম্পর্ক আরও স্থায় হলো। ২০২৭ সাল পর্যন্ত তাকে প্রধান কোচ হিসেবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গতকাল রবিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, গত চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত চুক্তি থাকা এই ক্যারিবীয় কোচ বাংলাদেশ দলের সঙ্গে নতুন চুক্তি করেছেন।

গত অক্টোবরে ছয় মাসের জন্য বাংলাদেশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সিমন্স। এরপর তার অধীনেই দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলে বাংরাদেশ। এরপর চ্যাম্পিয়নস ট্রফিতেও তার অধীনে খেলে বাংলাদেশ।

নতুন চুক্তির পর বিসিবির বিবৃতিতে সিমন্স বলেছেন, ‘লম্বা সময়ের জন্য বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। দলে প্রতিভা আছে, তা অস্বীকার করার উপায় নেই। আমি বিশ্বাস করি, একসঙ্গে আমাদের দারুণ কিছু অর্জন করার সম্ভাবনা আছে। আমি এই যাত্রার দিকে তাকিয়ে আছি। ইতিমধ্যে আমি অসাধারণ কিছু ক্রিকেটারের সঙ্গে কাজ করেছি। আমি দলের মধ্যে দারুণ সম্ভাবনা দেখি।’

বিগত সময়গুলোর অভিজ্ঞতা বর্ণনা করে সিমন্স বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আমার গত কয়েক মাসের যাত্রা সত্যিই ফলপ্রসূ ছিল। দলের মধ্যে যে শক্তি, প্রতিশ্রুতি ও সক্ষমতা আছে, তা মুগ্ধ করার মতো। আমি এই খেলোয়াড়দের তাদের পুরো সক্ষমতা ব্যবহার করতে সাহায্যের জন্য উন্মুখ হয়ে আছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

২০২৭ বিশ্বকাপ পর্যন্ত সিমন্সকে রেখে দিয়েছে বাংলাদেশ

আপডেট টাইম : ১১:০৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫