ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

জুলাই অভ্যুত্থানে নারীদের জন্য পুরস্কার নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
  • ১৫৫ বার

গত বছরের জুলাই-আগস্ট বিক্ষোভে অংশগ্রহণকারী সাহসী নারীদের সম্মানজনক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মর্যাদাপূর্ণ ও সম্মানজনক এই মার্কিন পুরস্কারের নাম ‘ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড’। আগামীকাল এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার তুলে দেওয়া হবে। সেখানে উপস্থিত থাকবেন মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প।গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান মুখপাত্র ট্যামি ব্রুস।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, সকলের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যত গড়ে তোলার জন্য কাজ করা নারীদের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হচ্ছে। পুরস্কারপ্রাপ্ত নারীরা শান্তি, ন্যায়বিচার, মানবাধিকার এবং নারী ও মেয়েদের ক্ষমতায়নের সমর্থক।

ট্যামি ব্রুস বলেন, আগামীকাল ১৯তম বার্ষিক ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এখানে উপস্থিত থাকবেন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। সারাবিশ্বের আটজন নারীকে ম্যাডেলনিন অলব্রাইট অনারেরি গ্রুপ পুরস্কার দেওয়া হবে। ২০০৭ সাল থেকে ৯০টি দেশের ২০০ নারীকে পুরস্কৃত করা হয়েছে।

মুখপাত্র বলেন, ‘মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আইডব্লিউওসি পুরস্কার – যা আমরা বলি – বিশ্বজুড়ে সেইসব নারীদের স্বীকৃতি দেয় যারা ব্যতিক্রমী সাহস, শক্তি এবং নেতৃত্ব প্রদর্শন করেছেন। পুরস্কারপ্রাপ্ত নারীরা শান্তি, ন্যায়বিচার, মানবাধিকার এবং নারী ও মেয়েদের ক্ষমতায়নের সমর্থক। তাদের প্রচেষ্টার ফলে তারা প্রায়শই তাদের নিরাপত্তার জন্য বড় ধরনের ব্যক্তিগত ঝুঁকির সম্মুখীন হন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

জুলাই অভ্যুত্থানে নারীদের জন্য পুরস্কার নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : ১১:৩৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫