ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আইপিএলের উদ্বোধনী ঘিরে যত আয়োজন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ১১৮ বার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১৮তম আসর মাঠে গড়াতে যাচ্ছে। বিশ্বের সবচেয়ে দামি ও জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি টুর্নামেন্টের এবারের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ নিয়ে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে। যেখানে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে একঝাঁক বলিউড অভিনেতা–অভিনেত্রী এবং সংগীতশিল্পীদের মিলনমেলা ও তাঁদের চোখধাঁধানো পারফরম্যান্স দেখা যাবে।

গত আসরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মাঠ ইডেন গার্ডেনে হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর প্রথম ম্যাচে কলকাতার মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে কারা পারফর্ম করবেন, কোন চ্যানেল অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে তা নিচে দেখে নিন।

উদ্বোধনী কবে

আজ শনিবার ২২ মার্চ ২০২৫, শনিবার

কোথায়

ইডেন গার্ডেন, কলকাতা

কখন শুরু

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়, অনুষ্ঠান চলবে ১ ঘণ্টা

টিকিটের দাম

সর্বনিম্ন ৩ হাজার রুপি থেকে সর্বোচ্চ ৩০ হাজার রুপি

দেখাবে

টিভি চ্যানেল: টি স্পোর্টস, স্টার স্পোর্টস ১

অ্যাপ: স্পোর্টজেডএক্স

অনুষ্ঠানে যারা থাকছেন

শাহরুখ খান: বলিউড বাদশাহ তাঁর দল কলকাতা নাইট রাইডার্স খেলা দেখতে ও দলকে অনুপ্রাণিত করতে আসবেন।

সালমান খান: এই মেগাস্টার ঈদ ঘিরে নিজের নতুন সিনেমা ‘সিকান্দার’–এর প্রচারকাজের জন্য আসবেন এবং অনুষ্ঠান মঞ্চে উঠবেন।

শ্রদ্ধা কাপুর: সাড়া জাগানো সিনেমা ‘স্ত্রী ২: সারকাটে কা আতঙ্ক’–এর অভিনেত্রী পারফর্ম করবেন।

দিশা পাটানি: অনুষ্ঠানে নাচবেন এই অভিনেত্রী।

আরও পারফর্ম করতে পারেন: বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ও সঞ্জয় দত্ত।

অতিথির তালিকায় আছেন: সাইফ আলী খান, কারিনা কাপুর খান, সারা আলী খান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, প্রিয়াঙ্কা চোপড়া, মাধুরী দীক্ষিত, উর্বশী রাউতেলা, আয়ুষ্মান খুরানা। তবে এসব তারকা শুধু উপস্থিত থাকবেন নাকি পারফর্মও করবেন, তা নিশ্চিত নয়।

গাইবেন: অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল ও র‍্যাপার করণ আউজলা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

আইপিএলের উদ্বোধনী ঘিরে যত আয়োজন

আপডেট টাইম : ১১:৫৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫