ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ঢাকাস্থ কিশোরগঞ্জ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার মাহফিল, প্রতিমন্ত্রী শরিফুল আলমকে ফুলেল সংবর্ধনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৬১ বার

ঢাকায় বসবাসরত কিশোরগঞ্জের শিক্ষার্থীদের সংগঠন কিশোরগঞ্জ জাতীয়তাবাদী ছাত্র ফোরাম ঢাকার -এর উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম।

ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শরিফুল আলম বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি কিশোরগঞ্জ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সংগঠনের আদর্শ ও লক্ষ্য সামনে রেখে শিক্ষার্থীদের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, “আমার রাজনৈতিক জীবনের কঠিন সময়গুলোতে তোমরা যে আন্তরিকতা ও সাহসিকতার সঙ্গে পাশে দাঁড়িয়েছো, তা আমি কখনো ভুলব না।” ভবিষ্যতেও সংগঠনের গঠনমূলক কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান হিমেল -এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এছাড়াও ছাত্রদলের কেন্দ্রীয় ও সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কিশোরগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং ঢাকায় বসবাসরত জেলার অসংখ্য নেতাকর্মী এতে অংশ নেন।

ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ঢাকাস্থ কিশোরগঞ্জ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার মাহফিল, প্রতিমন্ত্রী শরিফুল আলমকে ফুলেল সংবর্ধনা

আপডেট টাইম : ১২:৩৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬