ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

পাটশিল্পের বিকাশে বাড়বে কর্মসংস্থান: পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৮০ বার

Oplus_16908288

দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে পাটখাতকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম । তিনি বলেছেন, পাটশিল্পের উন্নয়ন ঘটলে দেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং জাতীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।

সোমবার রাজধানীর রমনা পার্ক সংলগ্ন মিস্টার কোক রেস্টুডেন্ট এন্ড চাইনিজ এ কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম-ঢাকা আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। এই লক্ষ্য বাস্তবায়নে পাটখাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সে লক্ষ্যেই দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইজারা প্রক্রিয়ার মাধ্যমে এসব পাটকল চালু করে নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করা হবে।

রাজনৈতিক প্রসঙ্গ তুলে শরিফুল আলম বলেন, বিএনপি কখনোই ক্ষমতার জন্য রাজনীতি করে না। দলটির রাজনীতি দেশের মানুষের কল্যাণ এবং উন্নয়নকে কেন্দ্র করেই আবর্তিত। তিনি বলেন, “গত ১৭ বছর আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে তার বিরুদ্ধে নানা মামলা ও হামলার ঘটনা ঘটলেও তিনি কখনো রাজনীতি থেকে সরে দাঁড়াননি। জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত দলের নেতাকর্মীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

কিশোরগঞ্জের সঙ্গে নিজের আত্মিক সম্পর্কের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জেলার যেকোনো সংগঠন তাকে স্মরণ করলে তিনি ব্যস্ততার মধ্যেও সাড়া দেওয়ার চেষ্টা করেন। “কিশোরগঞ্জের মা-মাটি ও মানুষের ভালোবাসা নিয়েই আমি আজীবন রাজনীতি করতে চাই,” বলেন তিনি।

ইফতার মাহফিলের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রেসিডেন্ট আবু মো. ইসতিয়াক আজিজ উলফাত, তথ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত প্রধান তথ্য কর্মকর্তা, (পিআইডি) মো. ইয়াকুব, উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের উপ-পরিচালক প্রফেসর মো. শাহজাহান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও সংগঠনের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক কুদ্দুস আফ্রাদ, সাবেক সভাপতি রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু, সাবেক সভাপতি আজিজুল হক এরশাদসহ কিশোরগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম-ঢাকার সভাপতি এরফানুল হক নাহিদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কিরণ, সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি হামিদ মোহাম্মদ জসিম। উক্ত অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মুশতাক আহম্মেদ লিটন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

পাটশিল্পের বিকাশে বাড়বে কর্মসংস্থান: পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম

আপডেট টাইম : ০১:০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬