ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

২০২৬ বিশ্বকাপে অংশ নিবে না ইরান: ক্রীড়ামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ১০৭ বার

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের ক্রীড়ামন্ত্রী আহমেদ দোনিয়ামালি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে তাদের দেশের পক্ষে ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব নয়।

বুধবার (১১ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এই কথা জানিয়েছে।

ইরানের ক্রীড়ামন্ত্রী আহমেদ দোনিয়ামালি বলেন, ‘এই দুর্নীতিগ্রস্ত রেজিম আমাদের নেতাকে হত্যা করেছে—এ কথা বিবেচনা করলে কোনও অবস্থাতেই আমরা বিশ্বকাপে অংশ নিতে পারি না।’

উল্লেখ্য, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো।

বিশ্বকাপে ইরানের পুরুষ দল মিশর, বেলজিয়াম এবং নিউজিল্যান্ডের সঙ্গে তাদের তিনটি গ্রুপ ম্যাচ খেলার কথা ছিলো। এই ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো যুক্তরাষ্ট্রে।

ইরানের উদ্বোধনী ম্যাচটি ১৬ জুন ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা হওয়ার কথা ছিলো।- সূত্র: আল-জাজিরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

২০২৬ বিশ্বকাপে অংশ নিবে না ইরান: ক্রীড়ামন্ত্রী

আপডেট টাইম : ১১:১৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬