ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কৃষি মন্ত্রণালয়ে সচিবের চলতি দায়িত্ব পেলেন নাসির -উদ-দৌলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ৪৮ বার

Oplus_16908288

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির -উদ-দৌলাকে চলতি দায়িত্ব প্রদান করেছে সরকার। জনস্বার্থে এবং সরকারি কাজের প্রয়োজনীয়তা বিবেচনায় এ দায়িত্ব অর্পণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সোমবার (২ মার্চ ২০২৬) কৃষি মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, নাসির -উদ-দৌলা তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্বে বহাল থাকবেন।

এদিকে দায়িত্ব পাওয়ায় সংশ্লিষ্ট মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে। প্রশাসনিক দক্ষতা ও দীর্ঘ অভিজ্ঞতার কারণে তিনি মন্ত্রণালয়ের কার্যক্রমে আরও গতিশীলতা আনতে পারবেন বলে আশা করা হচ্ছে।

প্রজ্ঞাপনটি প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কৃষি মন্ত্রণালয়ে সচিবের চলতি দায়িত্ব পেলেন নাসির -উদ-দৌলা

আপডেট টাইম : ০৩:৪৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬