ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

হামজা-সুনীলের ম্যাচ ঘিরে আলোচনা তুঙ্গে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • ১৪৯ বার

ইতিমধ্যেই বাংলাদেশ দলে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। মঙ্গলবার মেঘালয়ের রাজধানী শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচে অভিষেক হওয়ার কথা রয়েছে তার। এশিয়া কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভারতের জনপ্রিয় খেলোয়াড় অবসর ভেঙে ফিরিয়েছে সুনীল ছেত্রীকে। এর ফলে হামজা ও সুনীলের মধ্যে লড়াই বলে মনে করছেন। তবে এমনটা মনে করেন না বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তার মতে, সুনীল ভালো প্লেয়ার, তবে হামজা অন্য লেভেলের।

মঙ্গলবার (২৫ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার পর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত-বাংলাদেশ ফুটবল দল, যে ম্যাচটিকে ঘিরে উন্মাদনার পারদ দু’দেশেই উর্ধ্বমুখী।

এমনিতে ফিফার আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে দুই দলই তলানিতে অবস্থান করছে। ২১০টি দেশের মধ্যে ভারতের বর্তমান র‍্যাঙ্কিং ১২৬ এবং বাংলাদেশের ১৮৫।

কাজেই বিশ্ব ফুটবলে নিচের সারির দুটো জাতীয় দলের ম্যাচকে ঘিরে আপাতদৃষ্টিতে তেমন কোনও হইচই হওয়ার কারণই ছিল না, অথচ হচ্ছে।

যার কারণ –
প্রথমত, এই ম্যাচের মধ্যে দিয়েই প্রথম বাংলাদেশের জার্সি পরে মাঠে নামছেন ইংলিশ প্রিমিয়ার লীগ তারকা হামজা চৌধুরী। হামজার যোগদান পুরো বাংলাদেশ টিমের কাছে সমর্থকদের প্রত্যাশা অনেকটা বাড়িয়ে দিয়েছে।

দ্বিতীয়ত, এই ম্যাচের ঠিক আগেই অবসর ভেঙে আবার জাতীয় দলের জার্সি গায়ে তুলে নিয়েছেন ভারতের সফলতম ফুটবল অধিনায়ক ও সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোল স্কোরার সুনীল ছেত্রী।

এর আগে, ১৯ মার্চ শিলংয়ের সেই মাঠেই মালদ্বীপের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ‘কামব্যাক’ করেছেন এবং দলকে ৩-০ জেতানোর পেছনেও সুনীলের বড় ভূমিকা ছিল। গোলও করেছেন তিনি।

যদিও মঙ্গলবারের ম্যাচটাকে নিয়ে দু’দেশের অনেক সমর্থকই হামজা চৌধুরী বনাম সুনীল ছেত্রীর মোকাবিলা হিসেবেই দেখছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

হামজা-সুনীলের ম্যাচ ঘিরে আলোচনা তুঙ্গে

আপডেট টাইম : ১০:৪৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫