ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

এবার পর্দায় মা হচ্ছেন জয়া আহসান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
  • ২৫৭ বার
বাংলাদেশের জনপ্রিয় নায়িকা জয়া আহসান এবার পর্দায় প্রথমবারের মতো মায়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। ভারতীয় পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর নতুন বাংলা সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন দুই বাংলার দর্শকপ্রিয় এই অভিনেত্রী। যেখানে তাকে দেখা যাবে মায়ের ভূমিকায়।

দুই বাংলায়ই নিয়মিত অভিনয় করেন জয়া আহসান।

গত বছর বলিউডের আলোচিত সিনেমা ‘পিংক’-এর নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘কড়ক সিং’ সিনেমায় অভিনয় করে বলিউডে যাত্রা শুরু করেছিলেন জয়া। আর এবারে এই নির্মাতার আসন্ন বাংলা সিনেমায় দেখা যাবে জয়াকে।  সিনেমার নাম ‘ডিয়ার মা’। আগামী মে মাস থেকেই শুরু হবে সিনেমাটির শুটিং।
এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জয়া আহসানকে।সিনেমাটি প্রসঙ্গে জয়া বলেন, ‘এটা সম্পর্কের গল্প। টনিদা (অনিরুদ্ধ রায় চৌধুরী) তো মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের গল্প বলেন, তেমনই একটা গল্প। মা, মায়ের সন্তান, সম্পর্ক, পরিবার—এগুলো নিয়ে এগোবে ছবিটি।

ছবিতে আমার চরিত্রটিও একজন মায়ের। বলতে গেলে প্রথমবারের মতো মায়ের কোনো চরিত্রে অভিনয় করব। মা-সন্তানের সম্পর্কের গল্প নিয়েই এই সিনেমা। দর্শকরা একটি সুন্দর সম্পর্কের গল্প দেখবেন এতে।’বর্তমানে সিনেমাটির কর্মশালায় আছেন জয়া।

এ প্রসঙ্গে অভিনেত্রী বললেন, ‘টনিদা তো তার ছবির জন্য কর্মশালা করান। স্ক্রিপ্ট রিডিং সেশনও চলছে। আমাদের এই ছবি নিয়ে সব ধরনের প্রস্তুতি চলছে। আরেকটা কথা হচ্ছে, স্ক্রিপ্টটাই এমনভাবে তৈরি, যা চরিত্র হয়ে ওঠার প্রস্তুতিটা সহজ করে দেয়। এই ছবির ক্ষেত্রে তেমনটাই হয়েছে।’জানা গেছে, ‘ডিয়ার মা’ নামের এই সিনেমায় কলকাতার জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় অভিনয় করবেন। জয়া আহসানের স্বামীর চরিত্রে দেখা যাবে চন্দন রায় স্যানালকে।

জয়া আহসান অভিনীত কলকাতায় সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভূতপরী’। সিনেমাটি বেশ প্রশংসিত হয়েছে। দর্শক থেকে সমালোচক, সবার মন জয় করেছেন জয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

এবার পর্দায় মা হচ্ছেন জয়া আহসান

আপডেট টাইম : ০৬:৩৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪