ঢাকা ১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

দলকে সামনে এগিয়ে নিচ্ছেন নাজমুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
  • ২৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ সময়ের সঙ্গে নাজমুল হোসেন শান্ত যেন আরও পরিণত। ঘরের মাঠের পাশাপাশি বিদেশের মাটিতেও নিয়মিতই হাসছে এই বাঁহাতির ব্যাট। এবার এশিয়ার কাপে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে টপ অর্ডাররা ব্যর্থ হলেও শান্ত ঠিকই দিয়েছেন আস্থার প্রতিদান। ৬৬ বলে হাঁকিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারে নিজের চতুর্থ ফিফটি।

বৃহস্পতিবার শ্রীলঙ্কার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দলীয় ৪ রানের মাথায় মাহিশ থিকসানার বলে এলবিডব্লিউ এর ফাঁদে পরে সাঝঘরে ফিরতে হয় তানজিদ তামিকে। ২ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি তিনি। এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে জুটি গড়লেও তা বেশি বড় করতে পারেনি নাঈম।

দলীয় ২৫ রানের মাথায় ধনঞ্জয়া ডি সিলভার বলে তুলে মারতে গিয়ে নিসানাকার হাতে ক্যাচ দিয়ে ফেরেন নাঈম। ২৩ বলে ১৬ রান আসে নাঈমের ব্যাট থেকে। অধিনায়ক সাকিবও পারেনি নিজেকে মেলে ধরতে। দলীয় ৩৬ রানের মাথায় পাথিরানা বলে উইকেটের পেছনে মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব। ১১ বল খেলে ৫ রান করেন এই বাঁহাতি ব্যাটার।

এরপর তাওহিদ হৃদয়কে নিয়ে চাপ সামাল দেওয়ার কাজটা করেন শান্ত। হৃদয়কে নিয়ে গড়েন ৫৯ রানের জুটি। দলীয় ৯৫ রানের মাথায় ৪১ বলে ২০ করে হৃদয় ফিরলেও টিকে আছেন শান্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

দলকে সামনে এগিয়ে নিচ্ছেন নাজমুল

আপডেট টাইম : ০৬:২৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩