ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

পদ্মায় ধরা পড়ল কালো আইড়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • ১৯৩ বার

রাজবাড়ীর পদ্মা নদীতে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি কালো রংয়ের আইড় মাছ। আজ বুধবার সকালে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে জেলে কবির হোসেনের জালে মাছটি ধরা পড়ে। ওজন দিয়ে দেখা গেছে মাছটির ওজন ১২ কেজি ১০০ গ্রাম।

মাছটি ধরার পর দৌলতদিয়া ফেরি ঘাটের মাছের আড়তে নিয়ে আসলে এক নজর দেখতে ভিড় করেন উৎসুক জনতা। কালো আকৃতির এই মাছটিকে অনেকে ‘ব্লাক ডাইমন্ড’ নামেও ডাকতে শুরু করেন।

পরে নিলামের মাধ্যমে ২ হাজার টাকা কেজি দরে মোট ২৪ হাজার টাকায় মাছটি কিনে নেন শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া সম্রাট।

মাছ ব্যবসায়ী শাজাহান মিয়া সম্রাট বলেন, পদ্মা নদীর পানি কমে যাওয়ার ফলে এখন প্রায় প্রতিদিনই জেলেদের জালে এমন বড় আকৃতির মাছ ধরা পড়ছে। এতে হাসি ফুটছে জেলে পরিবারের।

তিনি আরও জানান, বিশাল আকৃতির এ কালো আইড় মাছটিকে ২৪ হাজার টাকায় কিনে নেওয়ার পর ২৫ হাজার ২০০ টাকায় গাজীপুরে এক শিল্পপতির কাছে বিক্রি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

পদ্মায় ধরা পড়ল কালো আইড়

আপডেট টাইম : ১১:২৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫