ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিকলীতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মাদকবিরোধী কর্মকাণ্ড ঘিরে নানা অভিযোগ বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন এক বছরের মধ্যে লক্ষ্য ৫ হাজার মেগাওয়াট ফ্যামিলি কার্ডের সঠিক ব্যবহারে দারিদ্র্যমুক্ত হতে পারে সাড়ে ২৮ লাখ মানুষ: বিশ্বব্যাংক শিক্ষার্থীরাই যার সন্তান, কল্যাণী তাদের স্বপ্নসারথি ভিকির পুলসিরাতে মেহজাবীন এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে বুধবার চুক্তি সই শিগগির ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি, আলোচনায় যারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ১০৩ বার

Oplus_16908320

সরকারের তথ্য ব্যবস্থাপনায় ধারাবাহিকতা বজায় রাখতে নতুন দায়িত্ব অর্পণ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক অফিস আদেশে অতিরিক্ত প্রধান তথ্য অফিসার হিসেবে দায়িত্ব পালনরত ইয়াকুব আলীকে প্রধান তথ্য অফিসারের  রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি  বিসিএস ১৮ ব্যাচের কর্মকর্তা।

জানা গেছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। প্রধান তথ্য অফিসারের পদে নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত দেশের তথ্য ব্যবস্থাপনা ও সরকারি বার্তা প্রচারের গুরুত্বপূর্ণ এ দায়িত্ব তার ওপরই ন্যস্ত থাকবে।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি প্রযোজ্য সকল প্রশাসনিক ক্ষমতা ভোগ করবেন এবং নিয়ম অনুযায়ী বেতন-ভাতাদি গ্রহণ করবেন। এতে সরকারের তথ্য প্রচার কার্যক্রমে কোনো ধরনের স্থবিরতা সৃষ্টি হবে না বলেও আশা করা হচ্ছে।

মন্ত্রণালয়ের উপসচিব সালমা হাসনায়েন স্বাক্ষরিত এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতোমধ্যে আদেশটির অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নিকলীতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মাদকবিরোধী কর্মকাণ্ড ঘিরে নানা অভিযোগ

আপডেট টাইম : ০৬:১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬