ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

জানা গেল সাকিবের সেই স্ট্যাটাসের রহস্য

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
  • ২৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের ক্রিকেটে ফেসবুক যেন বড় একটা অংশজুড়ে রয়েছে। ক্রিকেটারদের অবসর থেকে ধরে তাদের ব্যাটে রানের ওপর ডিসকাউন্টের অফার সবই ভক্ত-সমর্থকদের জানা। ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিদায় বলেছেন টাইগারদের একাধিক ক্রিকেটার নিজেদের বিদায়ের কথা ফেসবুক পোস্টেই জানিয়েছিলেন ভক্ত অনুরাগীদের। তবে এবার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বৃহস্পতিবার রাতে এক ফেসবুক পোস্ট দিয়ে ভক্তদের মাঝে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছেন।

বৃহস্পতিবার রাত ১১টা ২৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রহস্যময় এক পোস্ট দিয়েছেন টাইগারদের তিন ফরম্যাটের এই অধিনায়ক। এর পরই ভক্ত অনুরাগীদের মাঝে নানা আলোচনার সৃষ্টি হয়েছে।

ক্রিকেটকে কি তবে বিদায় বলছেন সাকিব? এমন প্রশ্নে চারপাশ যেন তোলপাড় হয়ে গেছে। হবেই বা না কেন সাকিবের পোস্ট যে সেই ইঙ্গিতই দিয়েছে।

পোস্টে সাকিব আল হাসান লিখেছেন ‘আমি আর খেলব না। খেলবে কে জানাচ্ছি।’ তবে রাতে হঠাৎ কী কারণে এমন স্ট্যাটাস দিয়েছেন সাকিব তা এখনো পরিষ্কার করেননি তিনি।

তবে বিশেষ এক সূত্রে জানা গেছে, এই পোস্টের মূল কারণ। সাকিব আল হাসান বিভিন্ন ব্র্যান্ড্রের সঙ্গে কাজ করে থাকেন নিয়মিত। গতকালকের সেই পোস্টটি ছিল সাকিবের আসন্ন নতুন এক বিজ্ঞাপনের অংশ।

সূত্র জানিয়েছে, একটি মুঠোফোন কোম্পানিরই নয়া বিজ্ঞাপনের অংশ হিসেবে টাইগার অধিনায়ক এমন পোস্ট করেছেন, যা পরবর্তী সময়ে আরও পরিষ্কার করবেন সাকিব।

বাংলাদেশের বর্তমানে তিন ফরম্যাটের অধিনায়ক দেশসেরা অলরাউন্ডার। সদ্য সমাপ্ত দুই ফ্রাঞ্চাইজি লিগে খেলে টাইগারদের অনুশীলনে বৃহস্পতিবার যোগ দিয়েছিলেন সাকিব। আগামী ২৭ আগস্ট শ্রীলংকার উদ্দেশে সাকিবের নেতৃত্বে এশিয়া কাপের মিশনের জন্য রওনা হবে বাংলাদেশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

জানা গেল সাকিবের সেই স্ট্যাটাসের রহস্য

আপডেট টাইম : ১১:১৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩