ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মুক্তিযোদ্ধা রতন: স্বদেশপ্রেমে কেঁদেছিল যাঁর মন শিশুর হাতে বই তুলে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রেরও প্রতিযোগিতা আমি নিজের সঙ্গেই করি : অপু বিশ্বাস ফ্যাসিবাদী আ. লীগের এ দেশে আর রাজনীতির সুযোগ হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম দেশে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি আমির হামজার ‘নারীসংক্রান্ত অডিও ও ভিডিও’ পাওয়ার দাবি রাশেদ খানের শান্তি ফিরেছে শিল্পাঞ্চলে, ছুটির দিনেও কর্মচাঞ্চল্য জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ আইজেনকোটকে ৬৭ এমপির সমর্থন ইসরায়েলের প্রধানমন্ত্রী কে হবেন নির্ধারণ রোববার মানবিক মূল্যবোধ, পেশাগত দক্ষতা ও সততাই আইনজীবীর প্রধান শক্তি: আইনমন্ত্রী

বাবা বাবা বলে ডাকছে আব্রাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭
  • ৩৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ  সামনেই এক বছর পূর্ণ হচ্ছে আব্রামের। এখন ধীরে ধীরে তার মুখে কথা ফুটছে। শুরুতেই মাকে নয়, বাবা বাবা বলছে আব্রাম। জানালেন মা চিত্রনায়িকা অপু বিশ্বাস। গতকাল বুধবার বিকালে এক ফেসবুক লাইভে তিনি বলেন, ‘আব্রাম খুব শান্ত। কান্নাকাটি করে না। একদম ওর বাবার মতো। এখন ওকে অল্প অল্প করে শক্ত খাবার দেওয়া হচ্ছে। খিচুড়ি খাচ্ছে।’

আব্রাম নাকি এখনই মায়ের কষ্ট বুঝতে পারে! অপু বিশ্বাস বলেন, ‘আমার কষ্টগুলো আব্রাম বুঝে। ও হয়তো অনুভব করতে পারে। আমি যখন চুপ করে থাকি, কিংবা আমার চোখ ভেজা থাকে, ও আমার পাশে এসে বসে, কিছুক্ষণ তাকিয়ে থাকে, এরপর আমাকে আদর করে। আমার ছেলেটা ভীষণ লক্ষ্ণী। তার ভবিষ্যৎ গড়তে মা হয়ে যা করা প্রযোজন, আমি করব।’

শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস। অনেক চরিত্রই তাকে মুগ্ধ করেছে। তবে ‘দেবদাস’ ছবিতে ‘পার্বতী’ চরিত্রকে নিজের অভিনয় জীবনের সেরা চরিত্র বলে মনে করেন তিনি। এই ছবিতে ‘দেবদাস’ চরিত্রে অভিনয় করেন শাকিব খান।

স্বামী চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে সবচেয়ে বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। বললেন, ‘আমাদের জুটির যথেষ্ট চাহিদা ছিল। এ কারণে ওর সঙ্গেই এত কাজ করার সুযোগ হয়েছে। তবে অন্যদের সঙ্গেও কাজ করেছি।’

চলচ্চিত্রে ফিরে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন অপু বিশ্বাস। নিয়মিত জিমে যাচ্ছেন। খাবার খাওয়ার ব্যাপারেও আগের থেকে এখন বেশি সচেতন। বললেন, ​‘রমজান মাস শুরু হওয়ার আগে আমার ওজন যতটা ছিল, এখন কিছুটা কমেছে। আমি নিজের ফিগারের ব্যাপারে সব সময়ই সচেতন। এখন তো আরও!

সামনেই এক বছর পূর্ণ হচ্ছে আব্রামের। এখন ধীরে ধীরে তার মুখে কথা ফুটছে। শুরুতেই মাকে নয়, বাবা বাবা বলছে আব্রাম। জানালেন মা চিত্রনায়িকা অপু বিশ্বাস। গতকাল বুধবার বিকালে এক ফেসবুক লাইভে তিনি বলেন, ‘আব্রাম খুব শান্ত। কান্নাকাটি করে না। একদম ওর বাবার মতো। এখন ওকে অল্প অল্প করে শক্ত খাবার দেওয়া হচ্ছে। খিচুড়ি খাচ্ছে।’ আব্রাম নাকি এখনই মায়ের কষ্ট বুঝতে পারে! অপু বিশ্বাস বলেন, ‘আমার কষ্টগুলো আব্রাম বুঝে। ও হয়তো অনুভব করতে পারে। আমি যখন চুপ করে থাকি, কিংবা আমার চোখ ভেজা থাকে, ও আমার পাশে এসে বসে, কিছুক্ষণ তাকিয়ে থাকে, এরপর আমাকে আদর করে। আমার ছেলেটা ভীষণ লক্ষ্ণী। তার ভবিষ্যৎ গড়তে মা হয়ে যা করা প্রযোজন, আমি করব।’ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস। অনেক চরিত্রই তাকে মুগ্ধ করেছে। তবে ‘দেবদাস’ ছবিতে ‘পার্বতী’ চরিত্রকে নিজের অভিনয় জীবনের সেরা চরিত্র বলে মনে করেন তিনি। এই ছবিতে ‘দেবদাস’ চরিত্রে অভিনয় করেন শাকিব খান। স্বামী চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে সবচেয়ে বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। বললেন, ‘আমাদের জুটির যথেষ্ট চাহিদা ছিল। এ কারণে ওর সঙ্গেই এত কাজ করার সুযোগ হয়েছে। তবে অন্যদের সঙ্গেও কাজ করেছি।’ চলচ্চিত্রে ফিরে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন অপু বিশ্বাস। নিয়মিত জিমে যাচ্ছেন। খাবার খাওয়ার ব্যাপারেও আগের থেকে এখন বেশি সচেতন। বললেন, ​‘রমজান মাস শুরু হওয়ার আগে আমার ওজন যতটা ছিল, এখন কিছুটা কমেছে। আমি নিজের ফিগারের ব্যাপারে সব সময়ই সচেতন। এখন তো আরও!

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মুক্তিযোদ্ধা রতন: স্বদেশপ্রেমে কেঁদেছিল যাঁর মন

বাবা বাবা বলে ডাকছে আব্রাম

আপডেট টাইম : ১১:৫১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭