ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

ফের অল্পতে বিদায় সাকিবের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০১৭
  • ৩৬৩ বার

৩০তম ওভারের শুরুর দুই বলে অজি স্পিনার ট্রাভিস হেডকে জোড়া ছক্কা হাঁকান তামিম ইকবাল। তবে ওই ওভারেই এলডাব্লিউর ফাঁদে জড়ান সাকিব আল হাসান। ব্যক্তিগত ২৯ রানে উইকেট খোয়ালেন সাকিব। শেষ ছয় ওয়ানডেতে অর্ধশতকবিমুখ রয়েছেন বাংলাদেশের এ বিশ্বসেরা অলরাউন্ডার। ৩১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১২৭/৪।
চতুর্থ উইকেটে অর্ধশত রানের জুটি গড়েন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। ২৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ পৌঁছে ১০৬/৩-এ।
এর আগে দলীয় ৫৩ রানের মাথায় সাজঘরে ফিরে যান মুশফিকুর রহীম। ১৯ বলে ৮ রান করে লেগবিফোর আউট হন তিনি। তামিমের সঙ্গে জুটি বাঁধলেন সাকিব আল হাসান।
এবার আর তামিম-সৌম্যের ওপেনিং জুটিটা ভাল হলো না। ১১ বল খেলে মাত্র তিন রান করে আউট হন সৌম্য সরকার। এরপর ভাল করতে পারেন নি ইমরুল কায়েসও। তিনি আউট হন ১৬ বলে ৬ রান করে। ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩৭/১। ১১তম ওভারের দ্বিতীয় বলে সোজা ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ১৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪৭/২। তামিমের সঙ্গে ক্রিজে আছেন মুশফিকুর রহীম।
টসে জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ওভালে দিবা রাত্রির এ ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। মোসাদ্দেক হোসেনের জায়গায় দলে এসেছেন মেহেদী হাসান মিরাজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

ফের অল্পতে বিদায় সাকিবের

আপডেট টাইম : ০৮:৪৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০১৭