ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

মাশরাফিকে ফোন দিয়ে অবসর ভাঙার অনুরোধ জানালেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭
  • ৩৩০ বার

অন্য সবার মতো টি-টোয়েন্টি থেকে মাশরাফি বিন মর্তুজার বিদায় মেনে নিতে পারেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ম্যাচ শেষ হওয়ার পরপরই মাশরাফিকে ফোন দিয়ে অবসর ভেঙে ফিরে আসার জন্য অনুরোধ জানান বঙ্গবন্ধুকন্যা। এখন দেখার বিষয়, প্রধানমন্ত্রীর কথা রাখবেন কি-না ম্যাশ।

ক্রীড়াজগতে অবসর ভাঙার চিত্র নতুন কিছু নয়। কেউ কেউ একাধিকবার অবসর নিয়েও সেটা বরখেলাপ করেন। ফুটবলে অবসর ভাঙার ঘটনা তো হরহামেশাই দেখা যাচ্ছে। ইংলিশ ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিনটফ, পাক অলরাউন্ডার শহীদ

আফ্রিদি থেকে শুরু করে কিংবদন্তী মাইকেল ফেলপস, টেনিস তারকা মার্টিনা হিঙ্গিস সবশেষ অবসর ভেঙে মাঠে ফেরায় ব্যাপক আলোচিত হয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

এদের বেশিরভাগ খেলোয়াড়কে ফেরাতে সেদেশের রাষ্ট্রপ্রধানদের অনুরোধ ছিল। মেসির অবসর ভাঙাতে আর্জেন্টিনার প্রেসিডেন্ট একপ্রকার উঠেপড়ে লেগেছিলেন। মেসিকে ফিরে আসতে দেশটির প্রেসিডেন্ট মাউরিসিও মাসরি ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে ফোনে আলাপ করেন। প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার দুই সপ্তাহের মাথায় অবসর ভেঙে ফুটবলে ফিরেন মেসি। যদিও মেসির অবসর ভাঙে আর্জেন্টিনার নয়া কোচ বাউজার সঙ্গে সাক্ষাতের পরই।

তবে প্রধানমন্ত্রীর কথায় মাশরাফি আবারও টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরে আসলে অবাক হওয়ার কিছু থাকবে না। এটা অবশ্য নির্ভর করছে ম্যাশের উপর। মাশরাফি ফিরে আসুক এটা চাচ্ছেন তাঁর ভক্তরাও। এরই মধ্যে মাশরাফিকে ফেরাতে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে চলছে ম্যাশ বন্দনা। সবার মুখে একই কথা, ‘মিস ইউ ক্যাপ্টেন ইন টি-টোয়েন্টি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

মাশরাফিকে ফোন দিয়ে অবসর ভাঙার অনুরোধ জানালেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৫:৪৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭