ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

মার্কিন অভিনেত্রীর বিস্ফোরক মন্তব্য

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭
  • ৩২৪ বার

এক সময়ে ছিলেন স্ট্রিপার। লাস্যময়ী ভঙ্গিতে নিজের পোশাক খুলতে খুলতে মনোরঞ্জন করতেন উপস্থিত দর্শকদের। বর্তমানে তিনি নামজাদা মডেল এবং অভিনেত্রী। কিন্তু মার্কিন তরুণী অ্যাম্বার রোজ শুধুমাত্র তার কাজের জন্যেই আলোচনার কেন্দ্রে থাকেন, তা নয়। তাঁর বিস্ফোরক মন্তব্যও অনেক সময়ে বিতর্কের ঝড় তোলে। সম্প্রতি তেমনটাই ঘটেছে। ‘অ্যাম্বার রোজ শো’-এর সেটে তিনি জানিয়েছেন, ক’জন পুরুষের সঙ্গে তিনি বিছানায় গিয়েছেন, তিনি নিজেও নাকি জানেন না। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, নিজের সম্পর্কে কথা বলতে গিয়ে অ্যাম্বার বলেন, আমার বয়স ৩২ বছর। অনেক পুরুষের শয্যাসঙ্গিনী হয়েছি আমি। সেই পুরুষের সংখ্যা ঠিক কত, তা গোনার মতো সময় আমার নেই। এক সময়ে মার্কিন র‌্যাপ গায়ক কেনি ওয়েস্টের প্রেমিকা ছিলেন অ্যাম্বার। পরে আর এক র‌্যাপার উইজ খালিফার সঙ্গে বিয়েও হয় তাঁর। দু’জনের ছাড়াছাড়ি হতেও অবশ্য সময় লাগেনি। তবে অ্যাম্বারের এই স্বীকারোক্তি বুঝিয়ে দিচ্ছে যে, কেনি আর উইজ ছাড়া আরও বহু পুরুষ এসেছেন তাঁর জীবনে। অ্যাম্বার অবশ্য এই স্বীকারোক্তির পাশাপাশি এ কথাও মনে করিয়ে দিয়েছেন যে, নারীর একাধিক সঙ্গীকে সমাজ সর্বদাই খারাপ চোখে দেখে। অন্য দিকে পুরুষের একাধিক সঙ্গিনী থাকাকে তার বীরত্বের বিষয় বলে মনে করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

মার্কিন অভিনেত্রীর বিস্ফোরক মন্তব্য

আপডেট টাইম : ১২:০০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭