ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’ সাত ইসলামী দলের ঐক্য গড়তে মতবিরোধ কমছে শ্রম আদালতের মামলাজট নিরসনে কার্যকর রোডম্যাপ প্রণয়নের আহ্বান শ্রমমন্ত্রীর সাড়ে চার ঘণ্টায় ১৩ স্পট পরিদর্শন প্রধানমন্ত্রীর, হাসপাতাল-শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সরকারি কোয়ার্টার তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাক্তনকে ক্ষমা করতে চান না পরী জ্বালানি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: আইনমন্ত্রী অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা

ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৮:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ৯ বার

ফুটবল মাঠে পরিচিত হলুদ ও লাল কার্ডের জায়গা নিতে যাচ্ছে ডিজিটাল প্রযুক্তি। উরুগুয়েতে প্রতিযোগিতামূলক একটি ম্যাচে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে ইলেকট্রনিক কার্ড, যা দিয়ে খেলোয়াড়দের সতর্ক করা ও মাঠ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানোর পাশাপাশি তাৎক্ষণিকভাবে নথিভুক্ত করা যাচ্ছে।

বৃহস্পতিবার উরুগুয়ে কাপের ম্যাচে নাসিওনাল ও রেন্তিস্তাসের লড়াইয়ে প্রচলিত কার্ডের পরিবর্তে মুঠোফোনের আকারের একটি যন্ত্র ব্যবহার করেন রেফারি এদুয়ার্দো ভারেলা। ম্যাচটিতে ৩-০ গোলে জয় পায় নাসিওনাল।

যন্ত্রটিতে দুটি বোতাম রয়েছে। বোতাম চাপলে এর পর্দায় হলুদ কিংবা লাল রং ফুটে ওঠে। এর মাধ্যমে রেফারিরা খেলোয়াড়দের সতর্ক করা বা মাঠ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানাতে পারেন। একই সঙ্গে শাস্তিমূলক সিদ্ধান্তগুলোও বৈদ্যুতিন পদ্ধতিতে সংরক্ষিত হয়।

ম্যাচের ১২ মিনিটে রেন্তিস্তাসের খেলোয়াড় হুয়ান পাবলো প্লাদাকে হলুদ কার্ড দেখানোর মধ্য দিয়ে নতুন এই প্রযুক্তিতে প্রথম সতর্কবার্তা পান তিনি।

বেসরকারি প্রতিষ্ঠান ‘রেফে’ এই প্রযুক্তি তৈরি করেছে। কাগজে নথি তৈরির কাজ কমিয়ে খেলোয়াড়দের শাস্তি, বদলি এবং ম্যাচের অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনা ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করাই এর উদ্দেশ্য।

নির্মাতারা ভবিষ্যতে এই তথ্য উরুগুয়ের ফুটবল অ্যাসোসিয়েশনের ম্যাচ ব্যবস্থাপনা পদ্ধতির সঙ্গে যুক্ত করতে চান।

তবে যন্ত্রটির দৃশ্যমানতা নিয়ে এখনো সমস্যা রয়েছে। এর আগে পরীক্ষামূলক ব্যবহারের সময় সূর্যের আলোয় পর্দার লেখা ও রং স্পষ্ট দেখা না যাওয়ায় পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছিল। বৃহস্পতিবারের ম্যাচেও দর্শক ও টেলিভিশনে খেলা দেখা ব্যক্তিদের অনেকে রং দুটি আলাদা করে বুঝতে সমস্যায় পড়েন।

দৃশ্যমানতা বাড়াতে যন্ত্রটিতে এলইডি আলো যুক্ত করার বিষয়টি বিবেচনা করছেন নির্মাতারা।

প্রযুক্তিটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে এর উদ্ভাবকেরা আশা করছেন, ভবিষ্যতে দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল এবং বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এটি গ্রহণ করতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি

ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’

আপডেট টাইম : ১০:৫৮:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬