ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ক্লাব বদলাতে ব্যর্থ হয়ে এজেন্টকে ছাঁটাই করলেন মার্তিনেজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ২৪ বার
টানা দুই মৌসুম অ্যাস্টন ভিলা ছাড়তে ব্যর্থ হওয়ায় নিজের এজেন্ট গুস্তাভো গোনিকে ছাঁটাই করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ।

মেক্সিকোর ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম আল বাত এমন খবর দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের বড় ক্লাবে যাওয়ার চেষ্টা করেও সফল না হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন মার্তিনজে।গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার খুব কাছাকাছি ছিলেন মার্তিনেজ। এমনকি অ্যাস্টন ভিলার সমর্থকদের আবেগঘন বিদায়ও জানিয়েছিলেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে সেই দলবদল ভেস্তে যায়।

এবার মার্তিনজের সম্ভাব্য গন্তব্য হিসেবে আলোচনায় ছিল জুভেন্টাস। তবে কদিন আগে সেই আলোচনাও ভেস্তে যায়।

আল বাত জানিয়েছে, অ্যাস্টন ভিলার ১ থেকে দেড় কোটি ডলারের (১২৩ কোটি থেকে ১৮৫ কোটি টাকা) চাওয়া এবং বিশ্বকাপের আগে ডান হাতের আঙুল ভেঙে যাওয়ায় তার কাছে সেরা পারফরম্যান্স পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয় জুভেন্টাসের। এই দুই কারণে চুক্তিটি হয়নি।

এরই মধ্যে নতুন মৌসুমে অ্যাস্টন ভিলায় নিজের নতুন প্রতিদ্বন্দ্বীও পেয়েছেন মার্তিনেজ। জাপানের গোলকিপার জিওন সুজুকিকে প্রায় ৩ কোটি ৮০ লাখ ডলারে (প্রায় ৪৬৭ কোটি টাকা) এনেছে অ্যাস্টন ভিলা। সুজুকির সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি হওয়ায় মূল একাদশে জায়গা ধরে রাখতে মার্তিনেজকে কঠিন লড়াই করতে হতে পারে।

যদিও এজেন্টকে ছাঁটাইয়ের ব্যাপারে মার্তিনেজ এখনো কিছু বলেননি। বরং তার এজেন্ট গুস্তাভো গোনি কদিন আগে স্কাই স্পোর্টসকে বলেছিলেন, ‘সে ভিলায় সুখেই আছে।

এখান থেকে চলে যাওয়ার অনুরোধ করেনি। সামনে চ্যাম্পিয়নস লিগ নিয়ে সে উচ্ছ্বসিত।’অ্যাস্টন ভিলার সঙ্গে ৩৩ বছর বয়সী মার্তিনেজের চুক্তির মেয়াদ ২০২৯ সালের জুন পর্যন্ত। নতুন এজেন্ট নিয়োগ দেওয়ার পর তার ভবিষ্যৎ কোন দিকে যায়, সেটিই দেখার বিষয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ক্লাব বদলাতে ব্যর্থ হয়ে এজেন্টকে ছাঁটাই করলেন মার্তিনেজ

আপডেট টাইম : ১২:১৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬