ঢাকা ১০:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার বাংলাদেশি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিন্সেস ডায়ানার ভাইয়ের নতুন বই ঘিরে রাজপরিবারে তোলপাড় নদীর বুকে পিলার আছে শুধু, সেতুর নেই দেখা জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ইউজিসি সদস্য ড. মামুন

ডনের পর সামিরা ও আজিজকে গ্রেফতারের দাবি সালমান শাহ ভক্তদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৩:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৩২ বার

গত ৯ আগস্ট প্রয়াত নায়ক সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডনকে গ্রেফতার করা হয়েছে। এরপর মামালটি নতুন করে আবারও আলোচানায় এসেছে।

এদিকে মামলায় প্রথমবারের মতো কোনও আসামি গ্রেফতার হয়ে কারাগারে থাকায় ন্যায়বিচারের দাবিতে সরব হয়েছেন সালমান শাহর ভক্তরা।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সালমান শাহ হত্যা মামলার দ্রুত তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেন তারা।

ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সালমানের অসংখ্য ভক্ত এতে অংশ নেন।

ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেওয়া ভক্তরা দীর্ঘদিনের অমীমাংসিত এই মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে ভক্তদের হাতে দেখা যায় সালমান শাহর ছবি ও ন্যায়বিচারের দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড। তাদের প্রশ্ন- তিন দশক পেরিয়ে গেলেও কেন এই মৃত্যুর রহস্যের চূড়ান্ত সমাধান হয়নি? কেন মামলার সঙ্গে সংশ্লিষ্ট সবাই এখনও বিচারের মুখোমুখি হননি?

তাদের দাবি, সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন করে তদন্তের যে সুযোগ তৈরি হয়েছে, তা যেন কোনোভাবেই হাতছাড়া না হয়।

নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জনসম্মুখে আনার আহ্বান জানান তারা।

গ্রেফতার হওয়া অভিনেতা ডনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মামলার গুরুত্বপূর্ণ তথ্য বের করে আনার দাবিও ওঠে মানববন্ধন থেকে । একই সঙ্গে মামলায় অভিযুক্ত সামিরা, আজিজ মোহাম্মদ ভাই, রিজভী, লুসিসহ অন্যদের দ্রুত আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তদন্তের দাবি জানান ভক্তরা।

ভক্তদের প্রত্যাশা, এবার সালমান শাহর মৃত্যু মামলার তদন্তে নতুন গতি আসবে। মামলার সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেক ব্যক্তির ভূমিকা নিরপেক্ষভাবে খতিয়ে দেখে প্রকৃত সত্য উদঘাটন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডনের পর সামিরা ও আজিজকে গ্রেফতারের দাবি সালমান শাহ ভক্তদের

আপডেট টাইম : ১১:১৩:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬