ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

বিপাকে স্নিগ্ধা চৌধুরী, আয়ের উৎস অনুসন্ধানে দুদকে আবেদন এক মিরপুরবাসীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ৭২ বার

অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনার বড় অংশ। এবার তার বিলাসবহুল জীবনযাত্রার ব্যয় নির্বাহে আয়ের উৎস অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন মিরপুরের একজন বাসিন্দা।

রবিবার (৯ আগস্ট) ওই মিরপুরবাসী আবেদনপত্র জমা দেন। আবেদনপত্রে উল্লেখ করা হয়, স্নিগ্ধা চৌধুরী একজন বিতর্কিত মডেল ও অভিনেত্রী। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। দৃশ্যমান কোনো আয়ের উৎস না থাকলেও তার চলাফেরায় রয়েছে বিলাসিতা।

অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ এনে ওই আবেদনপত্রে আরও বলা হয়, “মাত্র দুইটি সিনেমায় অভিনয় করেছে স্নিগ্ধা। ‘রাস্তা’ ও ‘প্রেশার কুকার’ নামে দুটি সিনেমার মধ্যের একটি এখনও মুক্তি পায়নি। হাতে গোনা কয়েকটা বিজ্ঞাপন ও র‍্যাম্প শো করলেও তিনি কোটি টাকার গাড়ি ব্যবহার করেন। বিলাসবহুল বাসায় থাকেন। ব্ল্যাক মেইল করে অবৈধ সম্পদের মালিক হন তিনি। এছাড়াও মাদক ও স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত স্নিগ্ধা একাধিক দেশের শীর্ষ সন্ত্রাসীর ঘনিষ্ঠ।

একটি ভিডিও বার্তায় স্নিগ্ধা বলেছেন, তার এত দামী গাড়ি যে মিরপুর এলাকায়ই ঢুকবে না। তার সঙ্গে বডিগার্ড থাকে। তার বয়ফ্রেন্ড এত পাওয়ারফুল যে প্রধানমন্ত্রীকে কেয়ার করেন না।”

এই বিষয়গুলো উল্লেখ করে অভিনেত্রীর সম্পদ ও ক্ষমতার উৎস অনুসন্ধানের জন্য অনুরোধ জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

বিপাকে স্নিগ্ধা চৌধুরী, আয়ের উৎস অনুসন্ধানে দুদকে আবেদন এক মিরপুরবাসীর

আপডেট টাইম : ১১:১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬