ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া পরিবারের তিন প্রজন্মের উত্তরাধিকারের নতুন অধ্যায় স্বেচ্ছাসেবক দল নেতার দাবি তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার সতর্কবার্তা দিল ইরান ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে ‘সুবিধাজনক সময়ে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেনাবাহিনী প্রধানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাসভাড়া কত বাড়ানোর প্রস্তাব করল বিআরটিএ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, শুরু ঐতিহাসিক সফর জাতিসংঘে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

বেগম খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন পোস্ট আসিফের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৯:২০ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ৩৯ বার
জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষে দেওয়া ওই পোস্টে তিনি খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, দেশপ্রেম এবং আপসহীন নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
গত ৭ আগস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেগম খালেদা জিয়ার একটি ছবি পোস্ট করে দীর্ঘ এক স্ট্যাটাস দেন আসিফ আকবর। ওই পোস্টে তিনি জুলাই বিপ্লবে নিহত ও আহতদের প্রতিও শ্রদ্ধা জানান।
স্ট্যাটাসের শুরুতে তিনি লেখেন, সফল জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে জেগেছে নতুন বাংলাদেশ। স্বদেশী দানবের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়ে বিনম্র শ্রদ্ধা রইলো ১৪০০ বীর জুলাই শহিদ, ৩০ হাজার আহত জুলাই যোদ্ধার প্রতি। তিনি আরও উল্লেখ করেন, মুক্তিকামী জনতার বহু আকাঙ্ক্ষিত এই বিজয়ের মাধ্যমে বাংলাদেশ আজ রাজনৈতিক পরাধীনতার শৃঙ্খলমুক্ত হয়েছে।
পোস্টে বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে আসিফ আকবর বলেন, তার অনুভূতির প্রতিটি অনুরণনে সাবেক এই প্রধানমন্ত্রীর বিভিন্ন ঐতিহাসিক বক্তব্য বারবার ফিরে আসে। বিশেষ করে ‘ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা’ এবং ‘দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এই দেশের মাটি-মানুষই আমার ঠিকানা’—এই বাণীগুলো নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম ও আপসহীনতার প্রতীক হয়ে থাকবে।
এই সংগীতশিল্পী রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে বেগম খালেদা জিয়াকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করেন। তিনি লেখেন, রাজনৈতিক বিভাজনের বাইরে বেগম খালেদা জিয়া এদেশের মানুষের স্মৃতিতে ঐক্যের প্রতীক হিসেবে চির অম্লান থাকবেন। তার ত্যাগ ও সংগ্রামের ইতিহাস যুগে যুগে আগামী প্রজন্মকে প্রেরণা জোগাবে।
পোস্টের শেষ পর্যায়ে আসিফ আকবর লেখেন, ম্যাডাম আপনি সফল, এদেশের তারুণ্য আপনার আপসহীনতাকে অন্তরে ধারণ করে। আর কোনো শৃঙ্খলে আবদ্ধ হবে না বাংলাদেশ। আপনি এদেশের আপামর জনতার হৃদয়ে দ্রোহের অগ্নিমশাল হয়ে জ্বলবেন অনন্তকাল। বিনম্র শ্রদ্ধা প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনার কাছ থেকে শেখা ইস্পাতকঠিন দেশপ্রেম ভোলার মতো নয়, আপনাকেও ভুলব না কোনোদিন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল

বেগম খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন পোস্ট আসিফের

আপডেট টাইম : ১২:০৯:২০ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬