ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

জর্জিনাকে রোনালদো ‘মানুষ তোমাকে নিয়ে হিংসা করবে, এটাই স্বাভাবিক’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ২৭ বার
সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরে বডি শেমিংয়ের শিকার হচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ। এবার প্রকাশ্যে তার পাশে দাঁড়িয়ে ভালোবাসা ও সমর্থনের বার্তা দিয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
ঘটনার সূত্রপাত ব্রাজিলের সাংবাদিক মার্সিয়া গোল্ডস্মিথের একটি ভাইরাল ইনস্টাগ্রাম রিলকে কেন্দ্র করে। ভিডিওটিতে মার্সিয়া জর্জিনার শারীরিক গঠন নিয়ে অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান। তিনি জানান, নারীদের কখনোই কোনো কাল্পনিক সৌন্দর্যের মাপকাঠিতে বিচার করা উচিত নয়।
ভিডিওটি দ্রুতই ভাইরাল হয়ে যায় এবং কোটি কোটি মানুষের নজর কাড়ে। সেই ভিডিওর মন্তব্য ঘরে গিয়ে সরাসরি প্রেমিকার প্রতি ভালোবাসা ও সমর্থন জানান রোনালদো। মন্তব্য করেন, আমি বিশ্বের সেরা মানুষটিকে ভালোবাসি।
পারিবারিক সূত্রের বরাতে জানা গেছে, ঘরের আলোচনায় রোনালদো জর্জিনাকে আশ্বস্ত করে বলেছেন— এই ধরনের সমালোচনা মূলত হিংসা থেকে আসে। রোনালদোর বার্তা ছিল স্পষ্ট, মানুষ তোমাকে নিয়ে হিংসা করবে, এটাই স্বাভাবিক।
এর আগে, নিজের শারীরিক পরিবর্তন ও বডি ইমেজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ আবেগঘন বার্তা শেয়ার করেছিলেন জর্জিনা নিজেও। ভক্তদের অবাস্তব সৌন্দর্য মানদণ্ডের পেছনে না ছুটে নিজেদের ভালোবাসার আহ্বান জানিয়ে তিনি লেখেন, অন্য সব নারীর মতো আমার শরীরেও পরিবর্তন আসবে, এটাই স্বাভাবিক। আমি আশা করি বহু বছর ধরে এই পরিবর্তন বজায় থাকবে, কারণ তার মানে দাঁড়াবে আমি এখনও বেঁচে আছি। তাহলে ভুল কোথায়? কে ঠিক করে দেয় ‘সঠিক’ শরীর কোনটি? আমরা কি এখনও মনে করি আনন্দের কোনো নির্দিষ্ট সাইজ হয়?
নিজের কার্ভ ও শারীরিক গঠন নিয়ে গর্ব প্রকাশ করে জর্জিনা আরও যোগ করেন, আমি আমার শরীরকে ভালোবাসি। যে শরীর আমাকে ধারণ করেছে, নতুন জীবন সৃষ্টির সুযোগ দিয়েছে, পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে শিখিয়েছে— সেই শরীর প্রতিটি রূপেই সম্মান ও ভালোবাসার দাবিদার।
প্রসঙ্গত, ২০১৬ সালে মাদ্রিদে প্রথম সাক্ষাৎ হয় রোনালদো ও জর্জিনার। এরপর থেকেই ক্রীড়া ও বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন তারা। নেটফ্লিক্সের জনপ্রিয় ডকুমেন্টারি ‘আই অ্যাম জর্জিনা’র মাধ্যমে খ্যাতির শীর্ষে পৌঁছানো এই মডেল ও উদ্যোক্তাকে প্রতিনিয়তই নেটদুনিয়ায় নানা সমালোচনার মুখোমুখি হতে হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

জর্জিনাকে রোনালদো ‘মানুষ তোমাকে নিয়ে হিংসা করবে, এটাই স্বাভাবিক’

আপডেট টাইম : ১২:০৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬