ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার বাংলাদেশি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিন্সেস ডায়ানার ভাইয়ের নতুন বই ঘিরে রাজপরিবারে তোলপাড় নদীর বুকে পিলার আছে শুধু, সেতুর নেই দেখা জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ইউজিসি সদস্য ড. মামুন

৩৬ জুলাইকে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ বলে শুভেচ্ছা জানালেন তিশা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৪:০৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৪৩ বার

আজ বুধবার (৫ আগস্ট), যা প্রতীকীভাবে ‘৩৬শে জুলাই’ হিসেবে পরিচিত। দিবসটি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করছেন বিভিন্ন অঙ্গনের তারকারা। সেই ধারাবাহিকতায় ফেসবুকে একটি ছোট বার্তা দিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিশা লিখেছেন, ‘আজ ৩৬ জুলাই (৫ আগস্ট)। সবাইকে দ্বিতীয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা…।’

পোস্টটি প্রকাশের পরপরই তার সংক্ষিপ্ত এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি অনেক নেটিজেনও পোস্টটি শেয়ার করে নিজেদের মতামত প্রকাশ করছেন।

প্রসঙ্গত, গণ অভ্যুত্থানের মুখে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে নির্মিত ‘মুজিব’ চলচ্চিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছিলেন তিশা। ওই চরিত্রে অভিনয়ের পর তাকে অনেকেই ‘পর্দার বঙ্গমাতা’ বলেও উল্লেখ করেন। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিষয়টি নিয়ে বিভিন্ন সময় সমালোচনা ও আলোচনার মুখেও পড়তে হয়েছে এই অভিনেত্রীকে।

তবে এসব বিতর্কের বাইরে সমসাময়িক নানা ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অবস্থান তুলে ধরেন তিশা। ৫ আগস্ট উপলক্ষে দেওয়া তার সর্বশেষ এই স্ট্যাটাসও প্রকাশের পর নতুন করে নেটদুনিয়ায় আলোচনার জন্ম দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৩৬ জুলাইকে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ বলে শুভেচ্ছা জানালেন তিশা

আপডেট টাইম : ০৭:৩৪:০৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬