ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া পরিবারের তিন প্রজন্মের উত্তরাধিকারের নতুন অধ্যায় স্বেচ্ছাসেবক দল নেতার দাবি তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার সতর্কবার্তা দিল ইরান ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে ‘সুবিধাজনক সময়ে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেনাবাহিনী প্রধানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাসভাড়া কত বাড়ানোর প্রস্তাব করল বিআরটিএ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, শুরু ঐতিহাসিক সফর জাতিসংঘে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

‘বিরল প্রতিভা’ বললেন পূর্ণিমা, যে জবাব দিলেন ভাবনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৫:০৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৭৬ বার

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা এবং অভিনেত্রী আশনা হাবিব ভাবনার পারস্পরিক সুন্দর সম্পর্ক নতুন নয়। জন্মদিন উপলক্ষে ভাবনাকে নিয়ে পূর্ণিমার এক আবেগঘন ফেসবুক পোস্ট সেই সম্পর্কের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাবনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পূর্ণিমা লিখেছেন, ‘আমার সবচেয়ে প্রিয় বোন আশনা হাবিব ভাবনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। বিরল প্রতিভা, মার্জিত সৌন্দর্য আর সুন্দর একটি মনের অসাধারণ সংমিশ্রণ তুমি। তোমার আবেগ, নিষ্ঠা এবং কাজের প্রতি ভালোবাসা আমাদের সবার জন্য অনুপ্রেরণা। আমি বিশ্বাস করি, আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিকে দেওয়ার মতো তোমার আরও অনেক কিছু বাকি আছে।’

শুধু শুভেচ্ছা নয়, ভাবনার ভবিষ্যৎ নিয়েও আন্তরিক শুভকামনা জানিয়েছেন পূর্ণিমা। তিনি লেখেন, ‘তোমার জীবনে সুখ, সাফল্য, সুস্বাস্থ্য আর অফুরন্ত আনন্দ কামনা করি। তুমি যেন আরও উজ্জ্বল হও এবং তোমার সব স্বপ্ন পূরণ করতে পারো। শুভ জন্মদিন, এভাবেই আলো ছড়িয়ে যেও।’

প্রিয় আপুর কাছ থেকে এমন ভালোবাসাভরা বার্তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ভাবনাও। পোস্টের মন্তব্যে তিনি লিখেছেন, ‘আপুউউউ… আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার প্রতিটি শব্দ আমার কাছে অনেক মূল্যবান, কারণ তুমি আমাদের হৃদয়ের রানী।’

দুই তারকার এই আন্তরিক কথোপকথন মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভক্তরাও তাদের পারস্পরিক ভালোবাসা, সম্মান ও বন্ধুত্বের প্রশংসা করে শুভেচ্ছা জানাতে থাকেন।

শোবিজ অঙ্গনের ব্যস্ততার মাঝেও সহশিল্পীদের প্রতি এমন আন্তরিকতা দেখে অনেকেই মন্তব্য করছেন, পর্দার বাইরেও পূর্ণিমা ও ভাবনার সম্পর্ক ঠিক ততটাই উষ্ণ, যতটা তাদের ভক্তরা কল্পনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল

‘বিরল প্রতিভা’ বললেন পূর্ণিমা, যে জবাব দিলেন ভাবনা

আপডেট টাইম : ১২:৪৫:০৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬