ঢাকা ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

বাংলাদেশ ফুটবল লিগে খেলতে তিন ক্লাবকে ‘আমন্ত্রণ’ বাফুফের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ৪৯ বার

বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) নিয়ে শংকায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তাই আসন্ন ২০২৬-২৭ মৌসুমে অন্তত ১০টি দলের অংশগ্রহণ নিশ্চিত করতে তিনটি ক্লাবকে আমন্ত্রণ জানিয়েছে বাফুফে। রবিবার অনুষ্ঠিত বাফুফের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

র‌্যাংকিংয়ের ভিত্তিতে গত লিগ থেকে অবনমিত আরামবাগ ক্রীড়া সংঘ, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব এবং ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে আসন্ন মৌসুমে বাংলাদেশ ফুটবল লিগে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানোর বিষয়ে সম্মতি দেওয়া হয়। সূত্রে জানা গেছে, ইতোমধ্যে বাফুফের এই চিঠি তিন ক্লাবে পৌঁছেছে।

তবে এই তিন ক্লাবের অংশগ্রহণ স্বয়ংক্রিয়ভাবে নিশ্চিত হচ্ছে না। বাফুফে জানিয়েছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ক্লাব লাইসেন্সিং সংক্রান্ত সব শর্ত এবং কার্যনির্বাহী কমিটির নির্ধারিত অন্যান্য প্রযোজ্য শর্ত পূরণ করতে হবে। এসব শর্ত পূরণ করতে পারলেই ২০২৬-২৭ মৌসুমে তাদের অংশগ্রহণ চূড়ান্ত হবে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দলবদলে নিষিদ্ধ থাকা বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেডের আগামী মৌসুমে খেলা নিয়ে সন্দিহান বাফুফে। এ বিষয়ে বাফুফের সাধারন সম্পাদক ইমরান হাসান তুষার বলেন, ‘আগামী মৌসুমে লিগের জন্য আমরা তিনটি ক্লাবকে স্টান্ডবাই রাখছি- আরামবাগ ক্রীড়া সংঘ, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ও ঢাকা ওয়ান্ডারার্স। কারণ অন্তত ১০টি দল নিয়ে আগামী লিগের আয়োজন করতে চাই।’ তিনি যোগ করেন, ‘তবে যদি অর্থ জমা দিয়ে নিজেদের নিষেধাজ্ঞা তুলে নিতে পারে ক্লাবগুলো, তাহলে হয়তো তারাই খেলবে। যদিও ব্যান্ড তোলার জন্য এখনো ৭ আগষ্ট পর্যন্ত সময় রয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ ফুটবল লিগে খেলতে তিন ক্লাবকে ‘আমন্ত্রণ’ বাফুফের

আপডেট টাইম : ১২:১৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬