ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটন মন্ত্রীর আমরা মালিক নই, ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ঢাকার চারপাশে নৌপথ চালু ও দূষণ রোধের সিদ্ধান্ত টাঙ্গুয়ার হাওরে হাউসবোট ও পর্যটকবাহী নৌযান চলাচলে নিষেধাজ্ঞা যেভাবে বানাবেন এক কাপ ‘পারফেক্ট’ দুধ চা বিশ্বজয়ী আন্ডারওয়াটার ড্রোন নির্মাতাদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর বাংলাদেশ ফুটবল লিগে খেলতে তিন ক্লাবকে ‘আমন্ত্রণ’ বাফুফের মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের ৩৬ জুলাই উদ্‌যাপনে কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’ রাজনীতি বিভেদ বাড়ায়, আমরা সম্প্রীতির সমাজ চাই: মির্জা ফখরুল

৩৬ জুলাই উদ্‌যাপনে কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ২ বার

গণ-অভ্যুত্থান দিবস ও ‘৩৬ জুলাই’ উদ্‌যাপন উপলক্ষে আয়োজন করা হয়েছে কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’। ৫ আগস্ট রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ওপেন এয়ার কনসার্ট। আয়োজন করেছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স। সহযোগিতায় দেশ গড়তে জুলাই জাগরণ প্ল্যাটফর্ম।

সবার জন্য উন্মুক্ত এই কনসার্টে গান শোনাবেন সংগীতশিল্পী আসিফ আকবর, ব্যান্ড আর্ক, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও কুঁড়েঘর। তাদের সঙ্গে মঞ্চ মাতাবেন জুলাই অভ্যুত্থানের সময় ‘কথা ক’ গান দিয়ে আলোড়ন সৃষ্টি করা সংগীতশিল্পী সেজান। আরও পারফর্ম করবে নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান, কাজী আহনাফ তাহমীদসহ অনেকে। বিকেল ৪টা থেকে শুরু হবে মূল আয়োজন।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, বিপ্লবের গানে গানে এবারের ৩৬ জুলাই সেলিব্রেট করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে এই কনসার্ট। উন্মুক্ত এই ওপেন এয়ার কনসার্টে প্রিয় ব্যান্ড ও শিল্পীদের সঙ্গে সবাই মিলে গানে গানে উদ্‌যাপন করা হবে গণ-অভ্যুত্থান দিবস।

কনসার্টে আসার আমন্ত্রণ জানিয়ে সংগীতশিল্পী আসিফ আকবরের ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘বেশ বেশ বেশ শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। সামনে পা বাড়াও, এগিয়ে যাও ৫ আগস্ট সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে, এবারের ৩৬ জুলাইয়ে এক সাথে মেতে উঠব বর্ষা বিপ্লবের গানে।’

ব্যান্ড আর্টসেলের সদস্যরা
ব্যান্ড আর্টসেলের সদস্যরা

ভিডিও বার্তায় শিরোনামহীন ব্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘২০২৪-এর গণ-অভ্যুত্থানের স্মরণে ৫ আগস্ট আয়োজন করা হয়েছে বর্ষা বিপ্লবের গান শিরোনামের কনসার্ট। আমরা থাকছি এই আয়োজনে, আপনারাও চলে আসুন। একসঙ্গে গাইব আমাদের সম্মিলিত সাহস এবং ভালোবাসার গান।’

আর্ক ব্যান্ডের সদস্যরা
আর্ক ব্যান্ডের সদস্যরা

কুঁড়েঘর ব্যান্ডের শিল্পী তাশরিফ খান বলেন, ‘এই ৫ আগস্ট আমরা কুঁড়েঘর ব্যান্ড আসছি মানিক মিয়া অ্যাভিনিউতে, সবাইকে গান শোনাতে। সবাই চলে আসুন, দেখা হবে, ৩৬ জুলাই। সবাই একসঙ্গে গাইব।’

শিরোনামহীন ব্যান্ডের সদস্যরা
শিরোনামহীন ব্যান্ডের সদস্যরা

গত বছরও গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজন করা হয়েছিল ‘৩৬ জুলাই উদ্‌যাপন’ শীর্ষক অনুষ্ঠানের। ওই অনুষ্ঠানে গান শুনিয়েছিলেন সাইমুম শিল্পীগোষ্ঠী, কলরব শিল্পীগোষ্ঠী, নাহিদ, সেজান, শূন্য ব্যান্ড, সায়ান, ইথুন বাবু, মৌসুমী, ব্যান্ড সোলস, ওয়ারফেজসহ অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটন মন্ত্রীর

৩৬ জুলাই উদ্‌যাপনে কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’

আপডেট টাইম : ১২:১১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬