ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাদেকা হালিমসহ ঢাবির তিন শিক্ষক বরখাস্ত, চারজনকে পড়াতে বারণ শিগগিরই চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম দেশে এখনও ৬৭ শতাংশের বেশি লেনদেন হচ্ছে নগদে দেশে নতুন কোনো রাজনৈতিক শক্তির উত্থান চায় না সরকার: নাহিদ ইসলাম হজের বিমান ভাড়া কমবে আরও ২৫ হাজার টাকা বন্ধ কারখানা চালু ও বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ২৭তম বিসিএসের ৫৬ এএসপিকে মাঠপর্যায়ে প্রশিক্ষণের জন্য পদায়ন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা বাংলাদেশের যুবককে বিয়ের কারণ জানালেন পাকিস্তানি তরুণী

হালকা নীল পোশাকে ক্যাটি আর বোতাম খোলা শার্টে দেখা গেল ট্রুডোকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ১ বার

দক্ষিণ ফ্রান্সে ছুটি কাটাতে গিয়ে পপ গায়িকা ক্যাটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর একটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সম্প্রতি নৌভ্রমণের সময় দুজনকে বেশ স্বচ্ছন্দ ও ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়।

ভাইরাল হওয়া ফুটেজে দেখা গেছে—তীব্র রোদ থেকে ক্যাটি পেরিকে সুরক্ষা দিতে ট্রুডো তাঁর বুকে সানস্ক্রিন লাগিয়ে দিচ্ছেন। এ সময় ক্যাটি পেরিকে হালকা নীল রঙের পোশাক, সানগ্লাস ও সোনালি কানের দুলে বেশ ফুরফুরে মেজাজে দেখা যায়। অন্যদিকে ট্রুডোর পরনে ছিল অলিভ-সবুজ রঙের বোতাম-খোলা শার্ট ও হালকা ধূসরাভ বাদামি রঙের ট্রাউজার।

জানা গেছে, এই নৌভ্রমণে ক্যাটি ও ট্রুডোর সঙ্গে তাঁদের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুও ছিলেন। বন্ধুদের সঙ্গে তাঁরা দক্ষিণ ফ্রান্সের মনোরম পরিবেশে অবকাশযাপন উপভোগ করেন।

এর আগে ক্যাটি পেরি ট্রুডোর সঙ্গে ইয়টে করে ভ্রমণের আগ্রহ প্রকাশ করেছিলেন বলেও জানা যায়। পেজ সিক্সকে একটি সূত্র জানিয়েছিল, ক্যাটি তাঁর সংগীত সফরের ব্যস্ততার মধ্যেও প্রেমিকের সঙ্গে সুন্দর কিছু জায়গায় নৌভ্রমণে যেতে চান। সেই ভ্রমণে তাঁদের সন্তানদেরও সঙ্গে নেওয়ার সম্ভাবনা রয়েছে।

ক্যাটি পেরির সাবেক বাগ্‌দত্তা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে তাঁর একটি মেয়ে রয়েছে। মেয়েটির নাম ডেইজি ডাভ ব্লুম। অন্যদিকে জাস্টিন ট্রুডোর সাবেক স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডোর সঙ্গে তাঁর তিন সন্তান—হাদ্রিয়েন, এলা গ্রেস ও জাভিয়ের।

এদিকে সংগীতজগতে ব্যস্ত সময় পার করছেন ক্যাটি পেরি। আগামী কয়েক মাসে বেশ কয়েকটি বড় অনুষ্ঠানে পারফর্ম করার কথা রয়েছে তাঁর। আগামী ৩১ জুলাই প্রিস্টিনায় সানি হিল ফেস্টিভ্যালে মঞ্চে উঠবেন তিনি। এরপর ২৫ আগস্ট সান লুইস পোটোসিতে ফেনাপো উৎসবে পারফর্ম করবেন এই পপ তারকা। সেপ্টেম্বরে তাঁর সফর চলবে আজারবাইজানের বাকুতে। ২৫ সেপ্টেম্বর সেখানে অনুষ্ঠিতব্য ফর্মুলা ওয়ান আজারবাইজান গ্রাঁ প্রিতে পারফর্ম করার কথা রয়েছে তাঁর।

ক্যাটি পেরি ও জাস্টিন ট্রুডোর সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা চলছে। এবার দক্ষিণ ফ্রান্সের নৌভ্রমণের ঘনিষ্ঠ মুহূর্ত প্রকাশ্যে আসার পর সেই আলোচনা আরও জোরালো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাদেকা হালিমসহ ঢাবির তিন শিক্ষক বরখাস্ত, চারজনকে পড়াতে বারণ

হালকা নীল পোশাকে ক্যাটি আর বোতাম খোলা শার্টে দেখা গেল ট্রুডোকে

আপডেট টাইম : ১১:০০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬