ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিরল রোগে শ্রবণশক্তি হারাচ্ছেন সংগীতশিল্পী আনুশেহ আনাদিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৩ বার

জনপ্রিয় লোকসংগীতশিল্পী আনুশেহ আনাদিল বিরল রোগে শ্রবণশক্তি হারাচ্ছেন। খবরটি সামাজিকমাধ্যমে নিশ্চিত করেছেন শিল্পী নিজেই।

এক পোস্টে আনুশেহ জানান, তিনি ‘টিনিটাস’ নামের একটি সমস্যায় ভুগছেন। এর কারণে তার কানের ভেতরে সব সময় এক ধরনের শব্দ হয়, যা ধীরে ধীরে তার শ্রবণক্ষমতায় প্রভাব ফেলছে। একই সঙ্গে উচ্চ শব্দও এখন তার জন্য অসহনীয় হয়ে উঠেছে।

গান থেকে দূরে থাকার কারণ জানিয়ে আনুশেহ লেখেন, আমি শুধু সত্যিটা বলতে চেয়েছিলাম, কেন আমি আর গান করি না। আমি ধীরে ধীরে আমার শোনার ক্ষমতা হারাচ্ছি। আমার টিনিটাস হয়েছে। আর কানের ভেতরের শব্দ এত জোরে যে আমি আর উচ্চ শব্দ সহ্য করতে পারি না। এটি আক্ষরিক অর্থেই আমার কানে ব্যথা তৈরি করে।

তিনি আরও জানান, চিকিৎসকেরা তাকে হিয়ারিং এইড ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন। তবে সেটি ব্যবহারের পর তার সমস্যার আরও অবনতি হয়েছে বলে মনে করছেন তিনি।

আনুশেহ লেখেন, ডাক্তাররা আমাকে হিয়ারিং এইড পরতে বলেছিলেন, কিন্তু সেটার ওপর নির্ভরশীলতা আমাকে আরও কম শুনতে সাহায্য করছে এবং আমার টিনিটাস আরও খারাপ করছে। তাই আমি সেটি ব্যবহার বন্ধ করে দিয়েছি।

বর্তমান জীবনযাপনের কথা জানিয়ে তিনি বলেন, শান্ত পরিবেশের কারণেই এখন গ্রামে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তার সৃষ্ট সরলবাড়ি ইকো রিসোর্টেই তিনি বর্তমানে বসবাস করছেন। রিসোর্ট হলেও বাউল-শিল্পীদের জন্য সেটি একটি আশ্রম বলেও বিবেচিত হচ্ছে।

তিনি লেখেন, এই কারণেই আমি গ্রামে থাকতে পছন্দ করি। সেখানে পরিবেশ শান্ত এবং আমার কানের জন্যও সেটি সহজ।

আনুশেহ আনাদিল বাংলাদেশের লোকসংগীতের অন্যতম পরিচিত শিল্পী। বাউল, লালন ও মরমি গানের দর্শনকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিরল রোগে শ্রবণশক্তি হারাচ্ছেন সংগীতশিল্পী আনুশেহ আনাদিল

আপডেট টাইম : ১১:০৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬