ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’ শাহজালালে বিমানের জরুরি অবতরণের পর ছুটে গেলেন মন্ত্রী এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি দেশের ৫০৩টি উপজেলার উন্নয়নে ভারসাম্য বজায় রাখতে হবে : এলজিআরডি মন্ত্রী আঙুলের কালির দাগ শুকানোর আগেই সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ৪ সাবেক মুখ্যমন্ত্রীসহ ৭ হাজারের বেশি আটক: মোদি সরকারকে তীব্র নিন্দা জাতিসংঘ, অ্যামনেস্টিসহ বিরোধীদের আগামী বছরের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ক্যামেরার ফ্রেমে পরিযায়ী পাখির চোখজুড়ানো দৃশ্য পতনের দ্বারপ্রান্তে মোদির সরকার বিদ্যুৎ বিভাগের ৪১টি উন্নয়ন প্রকল্পে ১০ হাজার ৬৫৩ কোটি টাকার সহায়তা

শক্তিশালী গল্পেই কাজ করতে চান সাদিয়া আয়মান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ১০৮ বার

ছোটপর্দার গ্ল্যামারাস অভিনেত্রী সাদিয়া আয়মান। অভিনয় দক্ষতা ও পর্দা উপস্থিতির মাধ্যমে অল্প সময়েই দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন তিনি। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের অভিনয়, নতুন কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন সংবাদ মাধ্যমের সঙ্গে।

সাদিয়া জানান, বর্তমানে তিনি নতুন একটি নাটকের শুটিং নিয়ে ব্যস্ত। সেই শুটিংয়ের ফাঁকেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসেছেন। তিনি বলেন, “নতুন একটা প্রজেক্টের শুটিং করে এখানে এসেছি। ‘ফ্যামিলি এক্সপ্রেস’ নাটকে আমি এবং সাজ্জাদ ভাই কাজ করছি।”

একজন অভিনেত্রী হিসেবে শক্তিশালী গল্প ও অর্থবহ চরিত্রে অভিনয় করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন সাদিয়া। তিনি মনে করেন, তার কাজ যেন পরিবারের সবাই একসঙ্গে বসে উপভোগ করতে পারেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি খুব কম কাজ করি। ভালো গল্প পেলেই কাজ করি। গল্পটা কী বলছে, সমাজকে কী দিচ্ছে, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ। সব কাজেই যে মেসেজ থাকবে এমন নয়, তবে দিন শেষে কাজটা পরিবার নিয়ে সবাই দেখে। আমি চাই বাচ্চা থেকে শুরু করে সব বয়সী মানুষ আমার কাজ দেখতে পারুক। পাশাপাশি আমার চরিত্রের কী ধরনের প্রভাব আছে, সেটাও খেয়াল করি।’

বড় পর্দায়ও নিজের অভিনয়ের মাধ্যমে নতুনভাবে দর্শকের মন জয় করতে চান এই অভিনেত্রী। এ বিষয়ে সাদিয়া বলেন, “আমি এখন পর্যন্ত দুটি সিনেমায় কাজ করেছি এবং দুটি ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছি। চাই আমার পরবর্তী সিনেমার চরিত্র ‘কাজলরেখা’ ও ‘উৎসব’-এর জেসমিনকেও ছাড়িয়ে যায়। সুযোগ পেলে সব ধরনের চরিত্রেই অভিনয় করতে চাই।”

ছোটপর্দা থেকে বড়পর্দায় কাজের অভিজ্ঞতা নিয়ে সাদিয়ার ভাষ্য, ‘ছোটপর্দা আর বড়পর্দা বলে আলাদা কিছু দেখি না। অভিনয় তো অভিনয়ই। ছোটপর্দায় কম ভালো আর বড়পর্দায় বেশি ভালো অভিনয় করি এমন নয়। অভিনয় সবসময় মন দিয়ে করতে হয়, সর্বোচ্চ চেষ্টা দিতে হয়। শুধু মাধ্যমটা আলাদা।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’

শক্তিশালী গল্পেই কাজ করতে চান সাদিয়া আয়মান

আপডেট টাইম : ১২:০৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬