ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

বিশ্বকাপ ফাইনালের আগে ধোঁয়ার চাদরে উত্তর আমেরিকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৩৫ বার

বিশ্বকাপ ফাইনালের আগে ধোঁয়ার চাদরে উত্তর আমেরিকা। ধোঁয়াচ্ছন্ন আবহাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। আগামী রবিবার দিবাগত রাতে (১৯ জুলাই) নিউ জার্সিতে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপের ফাইনালে ৮০ হাজারের বেশি দর্শক উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে আরও প্রায় ৫০ হাজার মানুষ খেলা উপভোগ করবেন।

কানাডার অন্টারিও প্রদেশে চলমান ভয়াবহ দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে দেশটির বৃহত্তম শহর টরন্টো। এর ফলে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে টরন্টো। একই সঙ্গে ধোঁয়ার প্রভাব যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যেও ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কানাডার পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, টরন্টোর এয়ার কোয়ালিটি হেলথ ইনডেক্স ১০ প্লাসে পৌঁছেছে, যা ‘অত্যন্ত উচ্চ ঝুঁকি’ হিসেবে বিবেচিত। কর্তৃপক্ষ বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।

দাবানলের ধোঁয়া ইতোমধ্যে নিউইয়র্ক, পেনসিলভানিয়া, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, মেইন ও নিউ হ্যাম্পশায়ারেও ছড়িয়ে পড়েছে। নিউইয়র্ক সিটি প্রশাসন জানিয়েছে, সপ্তাহের শেষ পর্যন্ত ধোঁয়ার প্রভাব থাকতে পারে। তাই শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের বিশেষ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ার জানিয়েছে, বর্তমানে টরন্টোর বাতাস বিশ্বের সবচেয়ে দূষিত। শহরটি এ তালিকায় কিনশাসা ও নয়াদিল্লিকেও ছাড়িয়ে গেছে।

কানাডাজুড়ে বর্তমানে ৮৩৫টি দাবানল সক্রিয় রয়েছে, যার মধ্যে ১১২টি এখনো নিয়ন্ত্রণের বাইরে। চলতি মৌসুমে প্রায় ১৯ লাখ হেক্টর বনভূমি পুড়ে গেছে। পরিস্থিতির কারণে অন্টারিওর কয়েকটি এলাকায় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং কিছু রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচলও বন্ধ রাখা হয়েছে।

সূত্র: আলজাজিরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালের আগে ধোঁয়ার চাদরে উত্তর আমেরিকা

আপডেট টাইম : ১১:২৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬