ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ২ ইউপি চেয়ারম্যান বরখাস্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ১৯ বার
রাজবাড়ীর কালুখালী উপজেলায় ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগে দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

সোমবার (১৩ জুলাই) মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বরখাস্ত হওয়া চেয়ারম্যানরা হলেন কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা এবং মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক।

তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন দুই চেয়ারম্যান।

রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা জানান, মামার মৃত্যুর কারণে চাল বিতরণের সময় তিনি ইউনিয়ন পরিষদে উপস্থিত ছিলেন না। সরকারি তদারকি কর্মকর্তা আফরোজা চৌধুরী ও ইউনিয়ন পরিষদের সচিব রবিউল ইসলাম উপস্থিত থেকে চাল বিতরণ করেন।

তিনি আরো বলেন, ‘চাল বিতরণের সময় অনিয়মের অভিযোগে ৯৭টি কার্ড উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রমাণ থাকা সত্ত্বেও তাকে দায়ী করা হয়েছে, যা অন্যায়।’

অন্যদিকে মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক জানান, সেদিন তিনি পূজার জন্য উপবাসে ছিলেন। তদারকি কর্মকর্তা আতাহার আলী ও ইউনিয়ন পরিষদের সচিব ফরহাদের কাছে চাল বুঝিয়ে দিয়ে তিনি বাড়ি চলে যান।

চাল বিতরণে কোনো অনিয়ম হয়ে থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তারাই দায়ী।এ বিষয়ে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন বলেন, ‘চাল বিতরণে অনিয়মের বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। এর প্রেক্ষিতে সোমবার মন্ত্রণালয় দুই চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ জারি করেছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ২ ইউপি চেয়ারম্যান বরখাস্ত

আপডেট টাইম : ১১:৫৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬