ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস অন্যের প্রশংসার ক্ষেত্রে ইসলামের নির্দেশনা আচরণে যেন ফ্যাসিবাদের কোনো ছাপ না থাকে—নেতাকর্মীদের রিজভী পুলিশের দুই দিনের কঠোর দমনপীড়নের পরও রাহুল-প্রিয়াঙ্কাদের নেতৃত্বে উত্তাল দিল্লি ধর্মের ভিত্তিতে নয়, মানুষ হিসেবে প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করব: প্রধানমন্ত্রী এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ন্যাশনালকে ১০ হাজার কোটি টাকা ঋণ দেবে সোনালী ব্যাংক দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার সচিবালয়ে দর্শনার্থী পাস ইস্যু সীমিত হচ্ছে, ১২টার আগে প্রবেশ বন্ধ

ব্রাজিল হারলেও স্বপ্ন বাঁচিয়ে রাখলেন সাফা কবির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৭:১১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৫৩ বার

বিশ্বকাপের স্বপ্নভঙ্গের রাতে মন খারাপ লুকাতে পারলেন না অভিনেত্রী সাফা কবির। প্রিয় দল ব্রাজিলের অপ্রত্যাশিত বিদায়ের পর যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম থেকেই ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তা দেন তিনি। তবে হতাশার মধ্যেও হারিয়ে যায়নি স্বপ্ন—পরের বিশ্বকাপে ব্রাজিল আরও শক্তভাবে ফিরবে বলেই বিশ্বাস তার।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসে সরাসরি ম্যাচটি উপভোগ করেন সাফা কবির। ব্রাজিলের পরাজয় ও টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর স্টেডিয়ামের বাইরে থেকে একটি নিজের ভিডিও প্রকাশ করেন অভিনেত্রী। ভিডিওতে দেখা যায়, ব্রাজিলের জার্সির ওপর বাংলাদেশের জাতীয় পতাকা কাঁধে জড়িয়ে হেঁটে যাচ্ছেন তিনি। চোখের সানগ্লাস ও বিষণ্ণ মনে ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘এই মুহূর্তে মন ভালো নেই, দুঃখজনক। তবে আগামী বিশ্বকাপে ইনশাআল্লাহ, আগামী বিশ্বকাপে আমরা আসব।’

এই পোস্টের ক্যাপশনে একটি ভাঙা হৃদয়ের ইমোজি দিয়ে তিনি লেখেন, ‘ইনশাআল্লাহ নেক্সট টাইম’ (আগামীবার)।

তবে শুধু ব্রাজিলকে ঘিরেই নয়, সাফা কবিরের মনে রয়েছে বাংলাদেশের ফুটবল নিয়েও বড় এক স্বপ্ন। ম্যাচ চলাকালে গ্যালারি থেকে শেয়ার করা আরেকটি ছবিতে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে দেখা যায় তাকে। সেই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন,‘আজ আমি ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬-এ ব্রাজিলকে সমর্থন করতে এসেছি। কিন্তু আমার হৃদয়ের গভীরে আরেকটা স্বপ্ন আছে—একদিন বাংলাদেশও এই মঞ্চে খেলবে, আর আমি এখানে দাঁড়িয়ে গর্বের সঙ্গে আমার নিজের দেশকে সমর্থন করব।’

সাফা কবিরের এই দুই পোস্টই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। একদিকে ব্রাজিলের বিদায়ে তার মন খারাপ, অন্যদিকে বাংলাদেশের ফুটবলকে বিশ্বকাপের মঞ্চে দেখার স্বপ্ন—দুটি অনুভূতিই ছুঁয়ে গেছে ভক্তদের।

প্রসঙ্গত, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হাইভোল্টেজ ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল। ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করেন বাংলাদেশের আরও কয়েকজন তারকা, যাদের মধ্যে ছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’

ব্রাজিল হারলেও স্বপ্ন বাঁচিয়ে রাখলেন সাফা কবির

আপডেট টাইম : ১১:১৭:১১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬