ঢাকা ০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

৪৯ বছর বয়সেও আকর্ষণীয় থাকার রহস্য জানালেন শাকিরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ২৫ বার
শাকিরা নাম শুনলেই মনে ভেসে ওঠে ২০১০ বিশ্বকাপের ‘ওয়াকা ওয়াকা’ গান। ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ গানটিও শাকিরার গাওয়া। ৪৯ বছর বয়সেও শাকিরা দারুণ ফিট, এখনও দাপিয়ে বেড়াচ্ছেন মঞ্চ।
গান ও নাচের পাশাপাশি শাকিরার উজ্জ্বল ত্বক এবং ফিটনেসও ভক্তদের কাছে সমান আকর্ষণের বিষয়। সম্প্রতি তিনি নিজেই জানিয়েছেন, মঞ্চে ওঠার আগে কীভাবে নিজেকে প্রস্তুত করেন।
শাকিরা জানান, তার গ্ল্যাম টিম থাকলেও ত্বকের প্রাথমিক যত্ন তিনি নিজেই নেন। প্রথমে রেড লাইট থেরাপি ব্যবহার করে ত্বকের প্রদাহ কমান। এরপর মুখের ফোলা ভাব কমাতে এবং রক্তসঞ্চালন স্বাভাবিক রাখতে ফেসিয়াল গুয়া শা ম্যাসাজ করেন। মজার বিষয় হলো, ভোকাল ওয়ার্ম-আপ করার সময়ও তিনি এই ম্যাসাজ চালিয়ে যান।
ত্বক প্রস্তুত হওয়ার পর শুরু হয় মেকআপ। স্বাভাবিক ও মসৃণ লুকের জন্য ফাউন্ডেশন, চোখকে আরও উজ্জ্বল করে তুলতে আইশ্যাডো, আকর্ষণীয় উপস্থিতির জন্য লিপস্টিক এবং দীর্ঘ সময় মেকআপ ঠিক রাখতে সেটিং স্প্রে ব্যবহার করেন তিনি। সবশেষে নিজের পছন্দের পারফিউম ব্যবহার করেন। এ সময় তার হেয়ারস্টাইলিস্ট সিগনেচার ঢেউখেলানো চুলের স্টাইল সম্পন্ন করেন।
ফিটনেসের ক্ষেত্রেও নিয়ম মেনে চলেন শাকিরা। দীর্ঘ সময় মঞ্চে পারফর্ম করার জন্য তিনি নিয়মিত ডেডলিফট, হিপ থ্রাস্টস এবং হাতের শক্তি বাড়ানোর ব্যায়াম করেন। পাশাপাশি সময় পেলেই ১০ মিনিট নিজের শরীরে ম্যাসাজ করেন। তার মতে, অনুশীলনের মতোই শরীরের পুনরুদ্ধারও সমান গুরুত্বপূর্ণ।
স্টেজে ওঠার আগে ১০ মিনিট কণ্ঠের ওয়ার্ম-আপ করেন শাকিরা। এরপর আয়নায় শেষবারের মতো নিজের প্রস্তুতি যাচাই করেই মঞ্চে ওঠেন।
শাকিরার মতে, ভালো দেখানো শুধু দামি প্রসাধনী বা গ্ল্যাম টিমের ওপর নির্ভর করে না। বরং নিয়মিত স্কিন কেয়ার, শরীরচর্চা এবং নিজের প্রতি যত্নশীল থাকাই দীর্ঘ সময় সুস্থ ও আত্মবিশ্বাসী থাকার মূল চাবিকাঠি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

৪৯ বছর বয়সেও আকর্ষণীয় থাকার রহস্য জানালেন শাকিরা

আপডেট টাইম : ১০:৩৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬