ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

নজর কাড়লেন অলংকার, চমক দিলেন সিঁথি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৪:২০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৩৭ বার

নতুন গানচিত্র ‘বসন্তের কোকিল’-এ অভিনয় করে দর্শকদের নজর কাড়ছেন মডেল ও অভিনয়শিল্পী অলংকার চৌধুরী। প্রাণবন্ত নাচ, অভিব্যক্তি এবং পর্দায় স্বতঃস্ফূর্ত উপস্থিতির কারণে প্রকাশের পর থেকেই মিউজিক ভিডিওটি প্রশংসা পাচ্ছে। একই সঙ্গে বাড়ছে ভিউয়ের সংখ্যাও।

অনুপম মিউজিক থেকে প্রকাশিত এই গানে কণ্ঠ দিয়েছেন সিঁথি সাহা। গানটির কথা লিখেছেন রনক রায়হান, আর সুর ও সংগীত পরিচালনা করেছেন আকাশ সেন।

গানটি প্রসঙ্গে সিঁথি সাহা বলেন, ‘এই গানটি গাইতে গিয়ে ভীষণ আনন্দ পেয়েছি। এর সুর, কথা ও সংগীতায়োজন খুবই প্রাণবন্ত। ভিডিওটা দেখলেও মন ভালো হয়ে যায়। এটি প্রকাশের পর দর্শকদের ভালোবাসা আমাকে সত্যিই অনুপ্রাণিত করছে। আশা করি, গানটি দীর্ঘদিন শ্রোতাদের প্লেলিস্টে থাকবে।’

মডেল-অভিনেত্রী অলংকার চৌধুরী বলেন, ‘এই প্রজেক্টের পুরো অভিজ্ঞতাই ছিল দারুণ। লোকেশন, টিম এবং নির্মাণ- সব মিলিয়ে আমরা আন্তরিকভাবে কাজ করেছি। গানটি প্রকাশের পর থেকে দর্শক যেভাবে গ্রহণ করছেন, তাতে আমরা খুবই আনন্দিত। এই ভালোবাসাই আমাদের নতুন কাজের অনুপ্রেরণা।’

ভিডিওতে অলংকারের সঙ্গে অভিনয় করেছেন শিফাত আমিন শুভ। ভিডিওটি পরিচালনা, চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন চন্দন রায় চৌধুরী।

গানটির প্রকাশনা প্রতিষ্ঠান অনুপম মিউজিকের কর্ণধার আনোয়ার হোসেন জানান, ইন্ডাস্ট্রিতে গান তৈরি ও প্রকাশের সংখ্যা ক্রমশ কমছে। সেই ভাবনা থেকেই তারা নতুন নতুন গান ও ভিডিও প্রকাশের মেগা প্রজেক্ট হাতে নিয়েছেন। তারই অংশ হিসেবে প্রকাশ হলো ‘বসন্তের কোকিল’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

নজর কাড়লেন অলংকার, চমক দিলেন সিঁথি

আপডেট টাইম : ১১:৫৪:২০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬